somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেক রহমানকে দেশে ফিরে আনতে পারছে না যে কারনে সরকার

০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জটিলতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে সহসা দেশে ফিরিয়ে আনতে পারছে না সরকার। তারেক যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর তারেক ২০০৮ সালে সর্বশেষ পাসপোর্ট নবায়ন করেন। ওই পাসপোর্টের মেয়াদ শেষ হয় ২০১৩ সালে। কিন্তু চলতি বছর তারেক লন্ডনে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন। সূত্রটি বলছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রাজনৈতিক আশ্রয় চাওয়ায় সে দেশের সরকার চাইলেও তাকে ফেরত পাঠাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত যুক্তরাজ্যের আদালত তার নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট হবেন। আর বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারেককে ফেরত আনা যাবে না। অপরদিকে, বাংলাদেশের সঙ্গে ব্রিটিশ সরকারের এ বিষয়ে কোনো বিশেষ চুক্তি না থাকায় স্বাভাবিক প্রক্রিয়ায় আসামি হস্তান্তরের জন্য আবেদন করতে হবে সরকারকে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি কী পর্যায়ে- জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাকে ফিরিয়ে আনতে জটিলতা রয়েছে। ওই দেশে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তবে তারেককে ফিরিয়ে আনার জন্য রেডএলার্ট জারি করা হয়েছে। ১/১১ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বছরখানেক কারাবাসের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে অসুস্থতার চিকিৎসার জন্য তিনি জামিনে মুক্তি নিয়ে স্ত্রী-সস্তানসহ লন্ডন পাড়ি জমান। এরপর আর দেশে ফেরেননি তারেক রহমান। লন্ডনে অবস্থান নেওয়ার পর থেকে বাংলাদেশের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন তারেক রহমান। এ প্রেক্ষিতে বিভিন্ন মামলার আসামি তারেককে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানানো হয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। তারেক রহমানকে ফিরিয়ে আনার দাবির প্রেক্ষিতে সরকারের তরফে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে অভিযোগ রয়েছে, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জোর তৎপরতা লক্ষ্য করা যায়নি। বিভিন্ন মামলায় আদালতে সাজা হলেও তারেক রহমানকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নজরে না পড়লেও উপরন্তু বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে, তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না।

তারেকের যতো মামলা
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দু’টি মামলা করে পুলিশ। একটি হত্যা ও আরেকটি বিস্ফোরণ দ্রব্য আইনে। বর্তমান সরকারের আমলে এ দু’টি মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা বিশেষ জজ আদালত-৩-এ বিচারাধীন রয়েছে মামলাটি। একই আদালতে থাকা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় মায়ের সঙ্গে আসামি রয়েছেন তারেক রহমান। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতারের পর তারেক রহমানের বিরুদ্ধে মোট ১২টি মামলা হয়। এগুলোর মধ্যে আটটি চাঁদাবাজির মামলা। ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় মামলাগুলো করেন। এছাড়া, কাফরুল থানায় জরুরি ক্ষমতা আইনে পুলিশের একটি মামলা, একই থানায় অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবি আর’র আয়কর ফাঁকির একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তারেক রহমানের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় গত বছরের ২ অক্টোবর। ঋণখেলাপির অভিযোগে মামলাটি দায়ের করে সোনালী ব্যাংক
Click This Link

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৮:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×