somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকা চৌধুরীর বলা বিতর্কিত-আলোচিত কিছু কথা

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাহউদ্দিন কাদের চৌধুরী দেশের মানুষের কাছে সাকা চৌধুরী হিসেবেই বেশি পরিচিত। তার ব্যক্তি চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, তুচ্ছ তাচ্ছিল্যের মুখচ্ছবি, বাঁকা হাসি, মুখরোচক বক্তব্য এবং ঔদ্ধত্যপূর্ণ বাক্য ছোড়া। মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির জন্য ব্যক্তি জীবনে এবং রাজনৈতিক জীবনে হয়েছিলেন বিতর্কিত ও আলোচিত। বিভিন্ন সময়ে সাকা চৌধুরীর বলা বিতর্কিত ও আলোচিত কিছু কথা : স্পিকারের অনুমতি নিয়ে সংসদে একবার তিনি বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি কি সংসদে কাউকে চোর বলতে পারি ? স্পিকার বলেন- না পারেন না। সালাহউদ্দিন কাদের চৌধুরীর উত্তর, তাহলে আমি শেখ সেলিম সাহেবকে চোর বললাম না। সাকা চৌধুরী বিএনপির রাজনীতি করলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতে ছাড়েননি। এ জন্য নিজ দলে নিন্দিত ও সমালোচিত হন তিনি। বিএনপি চেয়ারপারসনকে নিয়ে সাকা চৌধুরী বলেছিলেন, তালাকপ্রাপ্ত বউয়ের ঘর করি না আমি। তারেক রহমানের বিতর্কিত কর্মকাণ্ডে খাদেলা জিয়া নীরব থাকার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, আগে কুকুর লেজ নাড়ত, এখন লেজ কুকুরকে নাড়ায়। মুসলিম লীগ নেতা ফজলুল কাদেরের ছেলে সাকা চৌধুরী। তার জিহ্বা কখনো সংযত ছিল না। আক্রমণাত্মক বক্তব্য দিয়ে সমালোচনায় থাকাটা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। ২০০৪ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা নিয়েও তীর্যক মন্তব্য করেন সাকা চৌধুরী। তিনি বলেছিলেন, আমি গ্রেডেন ছুড়লে সেটা তো মিস হতো না। মাননীয় স্পিকার এ দেশে নতুন একধরনের ডিজিটাল মেশিন আবিষ্কৃত হয়েছে, যার একপাশ দিয়ে রাজাকার ঢুকিয়ে দিলে, অন্য পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়। আর সেই মেশিনটির নাম ডিজিটাল আওয়ামী লীগ মেশিন। তিনি আরো বলেছিলেন, ছাত্রজীবনে শেখ মুজিব আমার বাবার শিষ্য ছিলেন। বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে তার পরিবারের ভালো যোগাযোগ ছিল- এমন দাবি করে তিনি এ কথা বলেন। তার বিরুদ্ধে শেখ হাসিনাকে উসকে দিচ্ছে কেউ কেউ- এমন দাবি করে সাকা চৌধুরী বলেছিলেন, ওই মহলটি জানে না, তারা যে বিলের মাছ, আমি সালাহউদ্দিন ওই বিলের বক। প্রধানমন্ত্রী তীর্থে যাচ্ছেন দিল্লির লাড্ডুর আশায়। নারী নির্যাতন সম্পর্কে গত আওয়ামী লীগ সরকারের আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের একটি বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে সাকা চৌধুরী বলেছিলেন, তিনি কেরানীগঞ্জের একজন প্রমোদবালক- এটা কি আমি কখনো বলেছি? সংসদে সাকা একপর্যায়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমিতো চোদনা হয়ে গেলাম। স্পিকার এমন অশ্লীল কথা না বলার অনুরোধ করলে তিনি জবাব দেন, আমি আবারও চোদনা হয়ে গেলাম। ওআইসির মহাসচিব পদে সাকা চৌধুরীর নাম প্রস্তাব করে তৎকালীন বিএনপি-জামায়াত জোট। এ নিয়ে সামলোচনা করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। আর তাতেই তেলেবেগুনে জ্বলে গরল উগ্রে দেন সাকা চৌধুরী। তিনি বলেছিলেন, বাবু ওআইসি নিয়ে কথা বলার কে? উনাকে ওআইসি নিয়ে কথা বলতে হলে, আমি ছোট বেলায় যে জিনিসটা কেটে ফেলে দিয়েছি, আগে ওই জিনিসটা কেটে ফেলতে হবে। তারপর বাবুকে ওআইসি নিয়ে কথা বলতে বলেন। শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করতে যাওয়ার অপবাদ দেওয়ায় সাকা বলেন, আমি গ্রেনেড মারলে সেটাতো মিস হতো না। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সাকা চৌধুরী বলেছিলেন, আমার না হলে, ফাঁসি কারো হবে না। একই সালের ৩০ জুন আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষীর বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক হলে আমিও মুক্তিযুদ্ধের সমর্থক। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় দেওয়া সময় সাকা চৌধুরী বিচারকের উদ্দেশে ব্যঙ্গ করে বলেছিলেন, তোমার বোনকে বিয়ে করার কথা ছিল, সেটা বল না? একই প্রসঙ্গে আরো বেশ কয়েকবার বিচারককে টার্গেট করে কটূক্তি করেন তিনি। - See more at: Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×