somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওদের লাশ নিতেও আসেনি কেউ

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় সন্তান যেন থাকে দুধেভাতে_এমন ভাবনায় হৃদয়কোণে কত যে স্বপ্ন বোনেন মা-বাবা! সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনায় শত আয়োজনের ডালি সাজিয়ে তোলেন তারা। সেই সন্তান বিপথে পা বাড়ালে কষ্টের সীমা থাকে না মা-বাবার। এসব ব্যাপার বিবেচনা না করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশে (জেএমবি) যোগ দিয়ে বিপথগামী বহু সন্তান মা-বাবাসহ নিজের পুরো পরিবারকে ফেলেছে ভীষণ বিপর্যয়ে। বহু চেষ্টা করেও তাদের সঠিক পথে ফেরাতে না পেরে বুকে পাথর চেপে বহু মা-বাবা সম্পর্ক ছিন্ন করেছেন সন্তানের সঙ্গে। উগ্রবাদে জড়িয়ে পড়া বহু তরুণের পরিবারে তাদের জন্য আর অবশিষ্ট নেই স্নেহ-ভালোবাসার কোনো অনুভূতি। এমনকি তাদের দুর্ভাগ্যজনক মৃত্যুও শোকের মাতম তোলেনি পরিবারে।




সম্প্রতি দেশের তিনটি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত পাঁচ জেএমবি নেতার কপালেও জুটেছে এমন করুণ পরিণতি। গণমাধ্যমে পরিচয় প্রকাশের পরও পাঁচটি লাশ অবহেলায় পড়ে ছিল মর্গে। তাদের লাশ নিতে আসেনি কেউ। শেষ পর্যন্ত আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে এর মধ্যে দুটি লাশ দাফন করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় আরও একটি লাশ বেওয়ারিশ হিসেবে হস্তান্তর করা হয় আঞ্জুমানের কাছে। পরিচয় শনাক্ত হওয়া আরও দুই জেএমবি নেতার লাশ এখনও পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ এ প্রসঙ্গে সমকালকে বলেন, যারা জেএমবিতে যুক্ত হচ্ছে তাদের অনেকের মা-বাবা ঘৃণায় সন্তানের লাশ গ্রহণ করতে আসেন না। কারও কারও ক্ষেত্রে পরিবারের সঙ্গে সম্পর্কও বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে এদের লাশ দাফন করতে হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি ও বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান ছানোয়ার হোসেন সমকালকে বলেন, জেএমবির এমন অনেক সদস্যকে পাওয়া গেছে; পরিবার থেকে যাদের ত্যাজ্য করা হয়েছে। এ ছাড়া সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়েও জেমবিতে যুক্ত হওয়া স্বজনের লাশ গ্রহণ করতে আসেন না পরিবারের কেউ।




গত ২৮ ডিসেম্বর গাজীপুরের জয়দেবপুর থানার যোগীতলার ভোগরা বাইপাস এলাকার দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন পরিত্যক্ত ভবনে অভিযান চালায় র‌্যাব। এ সময় 'বন্দুকযুদ্ধে' নিহত হয় দু'জন। তাৎক্ষণিক জানা না গেলেও পরবর্তীকালে তাদের পরিচয় শনাক্ত হয়েছে। এরা হলো হেলাল ও মামুন। দু'জনের বাড়িই চট্টগ্রামে। তবে পরিচয় গণমাধ্যমে প্রকাশের পরও মর্গ থেকে এই দু'জনের লাশ গ্রহণ করেননি কেউ। নিহত হওয়ার দু'দিন পর আঞ্জুমান মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে তাদের লাশ গাজীপুর সিটি করপোরেশনের মাধ্যমে দাফন করা হয়। এ ছাড়া গত ২৫ ডিসেম্বর রাজশাহীর বাগমারার মচমইল সৈয়দপুর চকপাড়া আহমদীয়া সম্প্রদায়ের একটি মসজিদে বোমা হামলা করতে গিয়ে নিহত হয় হামলাকারী নিজেই। পুলিশের দাবি, নিহত তরুণ জেএমবির সদস্য। তবে তার পরিচয় শনাক্ত না হওয়ায় ঘটনার দু'দিন পর তার লাশও আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে রাজশাহীর হেতেম খাঁ গোরস্তানে দাফন করা হয়।




সর্বশেষ গত বুধবার রাতে হাজারীবাগে 'বন্দুকযুদ্ধে' জেএমবির কেন্দ্রীয় সামরিক কমান্ডার কামাল ওরফে হীরন ও ঢাকা উত্তরের সামরিক কমান্ডার আবদুুল্লাহ আল নোমান নিহত হয়। এদের মধ্যে হীরনের গ্রামের বাড়ি গাইবান্ধায়, নোমানের ঠাকুরগাঁও। দু'জন একই মাদ্রাসায় পড়াশোনা করেছে। পুলিশ জানিয়েছে, হীরনের সঙ্গে প্রায় তিন বছর ধরে তার পরিবারের যোগাযোগ নেই। নোমান বিবাহিত হলেও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখত না। দু'দিন ধরে তাদের লাশ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। কিন্তু পরিবারের কোনো সদস্য এখনও তাদের খোঁজ নিতে আসেননি।




ডিবির এক কর্মকর্তা জানান, জেএমবিতে যারা সম্পৃক্ত হয় তাদের অনেকের সঙ্গেই পরিবারের সম্পর্ক থাকে না। কেউ আবার গোপনে জেএমবির সঙ্গে জড়ায়। এমন উদাহরণও আছে, প্রথমে স্বামী জেএমবির সদস্য হয়েছে; এক সময় তার স্ত্রীও স্বামীর পথ ধরে উগ্র মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠেছে। তবে সন্তানের এমন দুর্গতি সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রেই অবগত থাকেন না মা-বাবা। 'বন্দুকযুদ্ধে' নিহত হওয়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 'ভয়'-এর কারণেও অনেকে সন্তানের লাশ নিতে আসেন না।
পুলিশের অপর এক কর্মকর্তা জানান, 'বন্দুকযুদ্ধে' নিহত অনেক শীর্ষ সন্ত্রাসীর লাশও পরিবারের সদস্যরা গ্রহণ করেছেন। কিন্তু নিহত জেএমবি সদস্যদের ক্ষেত্রে এমন দেখা যায় না।

- See more at: Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×