somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই জামায়াত ভক্তের হাতে শাহজালালের নিরাপত্তা!

১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১৫ সালের ৯ এপ্রিল যুদ্ধাপরাধী গোলাম আযমের স্ত্রী-পুত্রকে বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দেন ইফতেখার জাহান হোসেন। হাইকোর্ট সে সময়ে ইফতেখার জাহান হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে রুল জারি করেন। অথচ আজ সেই কর্মকর্তাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবান্দরের চিফ সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোপন বিষয়াদি ও তথ্য জামায়াত-বিএনপিকে পৌছে দেয়াই এই কর্মকর্তার কাজ বলে জানা যায় গোয়েন্দা সূত্রে।

বেবিচকের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম সানাউল হক এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলমকে বদল করা হলেও বহাল তবিয়তে রয়েছেন সিএসও ইফতেখার জাহান হোসেন।

নিরাপত্তা ইস্যুতে যুক্তরাজ্যে সরাসরি কার্গো যাতায়াত বন্ধ হওয়ার পর গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

এক্সপোর্ট কার্গোর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ইফতেখার জাহান হোসেন কার্গো নিরাপত্তা বিষয়ে নানা নেতিবাচক প্রভাব ফেলেছেন বলে অভিযোগ উঠেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন মহলে। শুধু তাই নয়, এই ইফতেখার জাহান হোসেন জোট সরকারের আমলের ১০ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি জেনারেল সাদিক হাসান রুমির শ্যালক।

বেবিচক সূত্রে জানা যায়, ২০১১ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করে জাহান। এরপর তৎকালীন বিমান ও পর্যটন সচিব আতাহারুল ইসলামের নির্দেশে তাকে সিভিল এভিয়েশন ট্রেইনিং সেন্টারে বদলি করা হয়। কিন্তু পরবর্তীতে সিভিল এভিয়েশন কোনো এক অজানা কারণে ফের তাকে সিএসও পদে পদায়ন করে।

গোয়েন্দা সূত্র জানায়, নানা সময়ে বিভিন্ন যুদ্ধাপরাধী, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিধি বর্হিভূত প্রটোকল দিয়ে আসছেন এই কর্মকর্তা।

একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে যুদ্ধাপরাধীদের সাথে সংশ্লিষ্টদের কড়া নজরদাড়িতে রাখার নির্দেশ দিলেও কোনো এক অজানা কারণে বেবিচক থেকে বিশেষ সুবিধা দেয়া হয় ইফতেখার জাহান হোসেনকে।

তবে এসব বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ বেবিচকের কর্মকর্তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি মিটিং আছে বলে বিষয়টি এড়িয়ে যান।

অন্যদিকে সিএসও ইফতেখার জাহান হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

বেবিচকের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, ২০০৪ সালে জোট সরকারের বিমান মন্ত্রী মীর নাসির ও তৎকালীন একটি গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ১০ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি জেনারেল সাদিক হাসান রুমির বিশেষ সুপারিশে নামমাত্র পরীক্ষার মাধ্যমে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে সিভিল এভিয়েশনে যোগদান করেন ইফতেখার জাহান হোসেন।
সূত্র
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৩০
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×