
আমরা মোবাইল অপারেটরদের সেবার মান নিয়ে বিভিন্ন মিডিয়ায় গলা ফাটাই।
কিন্তু তা কি কাজে আসে?
এবার দেশের মোবাইল অপারেটরদের সেবার মান সম্পর্কে জনগণের মতামত জানতে গণশুনানি করতে যাচ্ছে বিটিআরসি।
প্রথমবারের মতো ২২ নভেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এ গণশুনানি হবে। রোববার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কল ড্রপ, ভয়েস কল ও ইন্টারনেটের বিভিন্ন বান্ডেল প্যাকেজ এবং মূল্য সম্পর্কে সরাসরি জনগণের অভিমত জানতে এ গণশুনানির আয়োজন করা হয়েছে।
শুনানিতে অংশগ্রহণে আগ্রহীদের বিটিআরসির কলসেন্টারে ফোন করে (শর্ট কোড ২৮৭২) অথবা
বিটিআরসির ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে। ফিরতি এসএমএস বা ইমেইল অথবা ফোন করে শুনানিতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে।
নিবন্ধন করা যাবে ১৭ নভেম্বরের পর্যন্ত। যে কোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন।
বিটিআরসি বলছে, গণশুনানিতে মোবাইল ফোন অপারেটরদের কলড্রপ ও বিভিন্ন প্যাকেজ এবং এর মূল্য সম্পর্কে বলা যাবে। এছাড়া বায়োমেট্রিক সিম নিবন্ধন, সাইবার অপরাধ, ফেসবুক ব্যবহারে নিরাপত্তা, মোবাইল ফোনে হুমকি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল অপারেটরদের কলসেন্টারের মাধ্যমে সেবা সংক্রান্ত অভিযোগের বিষয়েও বলা যাবে।

সুত্র
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



