somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০৮ শব্দসৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন

২০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সাংবাদিক ও কলাকুশলীদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধের প্রায় চার দশক পর এই স্বীকৃতি দেওয়া হলো। গতকাল বুধবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এই গেজেটের মাধ্যমে ১০৮ জন শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বেতারকর্মী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সম্মানী ভাতা ও রাষ্ট্রীয় সম্মান পাবেন। যাঁরা স্বীকৃতি পেলেন তাঁদের মধ্যে রয়েছেন প্রয়াত সমর দাস, কামাল লোহানী, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, সুজেয় শ্যাম, প্রয়াত বেলাল মোহম্মদ, শেখ সাদী খান, প্রয়াত বাদল রহমান, প্রয়াত বিপুল ভট্টাচার্য, প্রয়াত নঈম গওহর, প্রয়াত শওকত ওসমান, বুলবন ওসমান, প্রয়াত আবুল কাশেম সন্দ্বীপ, প্রয়াত শেফালী ঘোষ, আসাদ চৌধুরী, প্রয়াত অজিত রায়, আশরাফুল আলম, রথীন্দ্রনাথ রায়, মহাদেব সাহা, কাদেরী কিবরিয়া, মাহবুব তালুকদার, নির্মলেন্দু গুণ, লাকী আখন্দ্, শাহীন সামাদ, বুলবুল মহলানবীশ, ডালিয়া নওশিন প্রমুখ।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে ঢাকা শহরের কয়েক হাজার নিরস্ত্র বাঙালি নিধন করে এবং একই সঙ্গে শেখ মুজিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে তিনি স্বাধীনতার ঘোষণা এবং একটি সংক্ষিপ্ত বার্তা প্রদান করে যান। বার্তাটি চট্টগ্রাম পৌঁছালে চট্টগ্রামের কালুরঘাট ট্রান্সমিশন কেন্দ্র থেকে ২৬ মার্চ দুপুরে প্রথমে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান এরপর মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। তখন ওই বেতার কেন্দ্রের নাম দেওয়া হয়েছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। পরবর্তী সময়ে নামকরণ করা হয় ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’। মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর কলকাতা থেকে এই বেতার কেন্দ্রের সম্প্রচার শুরু হয়। এই বেতার কেন্দ্রের সংবাদ, গানসহ অনুষ্ঠানমালা রণাঙ্গনে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়তে মুক্তিযোদ্ধাদের অফুরান উসাহ জোগায়। এ ছাড়া অবরুদ্ধ দেশের মুক্তিকামী মানুষ ও শরণার্থী শিবিরের উদ্বাস্তুদের উজ্জীবিত রাখতে অনন্য ভূমিকা পালন করে এই বেতার কেন্দ্র।

মুক্তিযুদ্ধে অতুলনীয় ভূমিকা পালন করলেও এত দিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। এই স্বীকৃতির ফলে তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে প্রতি মাসে সম্মানী ভাতা, অসুস্থ হলে বিনা খরচে সরকারি হাসপাতালে চিকিসা, মারা গেলে রাষ্ট্রীয় সম্মান পাবেন। তাঁদের সন্তান ও নাতি-নাতনিরাও চাকরি ও শিক্ষাঙ্গনে ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটার সুযোগ পাবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার উদ্যোগ নিয়েছি। একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরও চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীন বাংলা বেতারের সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এত দিন তাঁদের আলাদাভাবে কোনো স্বীকৃতি ছিল না। এখন দেওয়া হলো। এর পরও দু-একজন বাদ পড়েছেন বলে আমাদের নজরে এসেছে। তাঁদেরও স্বীকৃতি দেওয়া হবে।’

এর আগে বিচ্ছিন্নভাবে ৮৭ জন শব্দসৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এবার প্রাতিষ্ঠানিকভাবে ১০৮ জন শব্দসৈনিককে স্বীকৃতি দেওয়া হলো। এ নিয়ে গেজেটপ্রাপ্ত মোট শব্দসৈনিক মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়াল ১৯৫।
সূত্র
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×