somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী,খালেদা জিয়ার ভাষণ ও একটি বিশ্লেষণ

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া ৷ তিনি বাংলাদেশের শোয়া দুই বারের প্রধানমন্ত্রী ছিলেন ৷ রাজনীতিতে তার আগমন নাটকীয় হলেও,অনেক দুর্গম পথ পেরিয়ে বাংলাদেশের রাজনীতিতে তিনি তার অবস্থান শক্ত করেছেন ৷ দেশের বড় একটি অংশ বুঝে না বুঝে অথবা আওয়ামী বিরোধী অবস্থানের কারণে তার সমর্থক ৷
তার জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি প্রধান অথিতির ভাষণে বেশ কিছু দিক তুলে ধরেছেন ৷ বর্তমানে ছাত্রদলের অবস্থান যাইহোক ৷ আশির দশক নব্বই দশকে ছাত্রদলের জনপ্রিয়তা বা প্রভাব ঈর্ষান্বিও
ছিল ৷ বর্তমানে এই ছাত্র সংগঠনটির নাজুক অবস্থা !
ছাত্রদলের নাজুক অবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এই দলের
নেতা-কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তবে এই ক্ষোবের মাঝে তিনি কিছু সত্য উচ্চারণ করেছেন ৷ তিনি উপলব্ধি করতে পেরেছেন ছাত্রদলের নেতৃত্বে ছাত্ররা নেই তা দখল করেছেন পাড়া মহল্লা ও বস্তির মাস্তানরা ! তিনি ছাত্রদলের নেতাদের পড়াশুনা করতে বলেছেন ৷ এমনকি বর্তমান আন্দোলনের অংশ হিসাবে তার প্রস্তাবিত নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে ছাত্রদলের কোনো ধারণা নেই,সেটা তিনি নিশ্চিত ! তিনি সাংসদ লিটনের হত্যা প্রসঙ্গ টেনে খুনের রাজনীতির বিরুদ্ধে তার অবস্থান পরিষ্কার করেছেন ৷ যেটা অবশ্যই রাজনীতির একটি ইতিবাচক দিক ৷ তিনি জ্বালাও পোড়াও রাজনীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ৷ তার ইঙ্গিত আমাদের মনে আশা জাগায় ৷
আত্মসমালোচনার পাশাপাশি তিনি তার মিথ্যা চর্চা থেকে পুরোপুরি সরে আসতে পারেনি ! আগুন সন্ত্রাসের দায় তিনি র্যাব পুলিশের উপর দিয়েছেন ৷ সেটা তার ধারাবাহিক মিথ্যা চর্চার একটি অংশ ৷
তিনি ভুলে গেছেন হাওয়া ভবনের ইতিহাস ! তিনি ভুলে গেছেন তার ছেলের আলোচিত হওয়া ভবনে নিয়মিত আড্ডা দিত কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন কালা জাহাঙ্গীর টোকাই সাগর সহ তৎকালীন আলোচিত সন্ত্রাসীরা ৷ তিনি ভুলে গেছেন আহসানুল্লাহ মাস্টার,এস এম কিবরিয়া এমপি সুজন প্রফেসর আফতাবউদ্দিন হত্যার নেপথ্যে কারা ছিল ৷ তিনি ভুলে গেছে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় কারা জড়িত !
তবুও হত্যার রাজনীতি এবং খুনিদের প্রশ্রয়দান থেকে বিরত থাকার তার ঘোষণায় আমি আশান্বিত ৷ আরেকটি বিষয় তাকে শিকার করে নিতে হবে," বাঙালির স্বাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা"৷ তিনি ছিলেন আমাদের স্বাধীনতার প্রাণপুরুষ ৷
ড্রামতত্ব নিয়ে প্রজন্মকে বিভ্রান্ত করা থেকে তাকে বিরত থাকতে হবে ৷ তবেই তিনি তার প্রয়াত স্বামী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মূল্যায়ন পাবেন ৷ রাজনৈতিক প্রতিহিংসা অথবা স্বাধীনতা যুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতার অগ্রণী ভূমিকা প্রতিষ্ঠার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া বন্দ করলে প্রজন্ম তার ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানাবে ৷
সর্বশেষে রাজনীতিতে তার ইতিবাচক ঘোষণার বাস্তবায়ন দেখতে চাই ৷ চাই পূর্বের অপরাধের ক্ষমা প্রার্থনা এবং তার ও তার পরিবারের বিরুদ্ধে খুন ও লুটপাটের যে অভিযোগ আছে তা আইনগত ভাবে মোকাবেলা করা ৷ তিনি যদি তার
স্বামীকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে গর্ববোধ করেন,তাহলে অবশ্যই তাকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে রাজনীতি করতে হবে ৷ মৌলবাদী গোষ্ঠীর সহযোগিতায় বাংলাস্থান প্রতিষ্ঠার আন্দোলনকে তার পরিত্যক্ত ঘোষণা করতে হবে ৷
[ফেসবুক থেকে সংগৃহীত ]
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ২:০৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×