somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের তৈরি শার্ট গায়ে দিয়ে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘মেড ইন বাংলাদেশ’ শার্ট গায়ে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণকালে তাঁর প্রথম পছন্দ সাদা শার্ট ও লাল টাই পরেছিলেন। তাঁর গায়ের শার্টটি বাংলাদেশের ও টাই চায়নার তৈরি বলে একটি সূত্র জানিয়েছে।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সামনে ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান সেদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ট্রাম্পের আগে মাইক পেন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি ক্ল্যারেন্স থমাস।

নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্পকে আক্রমণ করে নির্মিত একটি বিজ্ঞাপনে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন তাঁর বিরোধী শিবির। তবে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ অনেক পক্ষই ছিল তাঁর বিরোধী। এর মধ্যে অন্যতম ‘আওয়ার প্রিন্সিপলস পিএসি’ নামের রিপাবলিকান দলের একটি শীর্ষ দাতা সংগঠনও ছিল। ২০১২ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনির নির্বাচনী তহবিলে ব্যাপক অবদান ছিল সংগঠনটির।


এবারের নির্বাচনে মিট রমনির মতো ‘আওয়ার প্রিন্সিপলস পিএসি’ও ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নিয়মিত বিরতিতে বিভিন্ন টিভি চ্যানেলে ট্রাম্পের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচার করেছে প্রবীণ রিপাবলিকান কৌশলবিদ ক্যাটি পেকারের ওই সংগঠন। এর অংশ হিসেবে ওহাইয়ো অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের একটি প্রাইমারিকে সামনে রেখে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। সেই বিজ্ঞাপনেই আসে বাংলাদেশ বিষয়টি।

বিজ্ঞাপনের শুরুতেই একটি সমাবেশে দেওয়া ট্রাম্পের একটি উক্তি দেখা গেছে। সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, মনে আছে, একসময় আমরা ‘মেইড ইন দ্য ইউএসএ’ শব্দটি দেখতে পেতাম?

সর্বশেষ আপনি কবে এমনটি দেখেছেন?’ এরপরই ‘লেইট নাইট উইথ ডেভিড লেটারম্যান’ অনুষ্ঠানের একটি ফুটেজ চলতে দেখা যায়। ওই অনুষ্ঠানের একটি পর্বে ট্রাম্প উপস্থিত হয়েছিলেন। উপস্থাপক একপর্যায়ে ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, ‘তাঁর পরনের শার্ট ও টাই কোথায় বানানো হয়েছে? ট্রাম্প প্রথমে উত্তর দেন যে, তিনি জানেন না।

কিছুক্ষণ পরই উপস্থাপক ডেভিড লেটারম্যান আশপাশের কর্মীদের একই প্রশ্ন জিজ্ঞেস করেন। তখন কর্মীরা বলেন, টাই বানানো হয়েছে চীনে। আর শার্ট বানানো হয়েছে বাংলাদেশে। প্রত্যুত্তরে ট্রাম্প বলেন, ‘ভালো। আমরা মানুষের কর্মসংস্থান করি বাংলাদেশে।
সুত্র
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×