somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারো ফিরে এলো ‘জয়বাংলা কনসার্ট’

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবারো ফিরে এলো তারুণ্যের জয়গানে মুখর ‘জয় বাংলা কনসার্ট’। গত দুই বছরের মত এবারো ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়াম মেতে উঠবে তারুণ্যের জয় গানে।
সেন্টার ফর রিসার্চের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান দেশের সবচাইতে বড় ইয়ুথ প্লাটফর্ম ‘ইয়ং বাংলা’র আয়োজনে এবারো ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী মাতবে জয় বাংলা কনসার্টে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে বিগত দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করে আসছে ইয়ং বাংলা।
সিআরআই জানিয়েছে, বরাবরের মতই এবারের কনসার্ট মাতাতে মঞ্চে থাকছে দেশের বিখ্যাত ব্যান্ড ওয়ারফেজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস, শিরোনামহীন এবং শূন্য।
গত বছর স্টেডিয়ামে এই কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার দর্শক। লাইভ টেলিভিশনে কনসার্টটি দেখেছে আরো ৯০ হাজার মানুষ।
বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটি উদযাপনে হাজার হাজার তরুণ এ বছরও দিনটি উদযাপন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কনসার্টের পাশাপাশি ইয়ং বাংলা দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।
২০১৫ সাল থেকে ইয়ং বাংলার সঙ্গে সম্পৃক্ত তরুণদের দেশের প্রতি আত্মত্যাগের নিরিখে প্রদান করা হচ্ছে এই অ্যাওয়ার্ড। এখন পর্যন্ত ৩০ জন এই অ্যাওয়ার্ড গ্রহণ করেছে। সেই সঙ্গে এই অ্যাওয়ার্ডের জন্য দেড় হাজার আবেদনের মধ্য থেকে ১৭০ জনকে বিশেষ অবদান রাখার জন্য প্রদান করা হয়েছে সার্টিফিকেট।
এ বছর দ্বিতীয়বারের মত এই অ্যাওয়ার্ড প্রদান করতে যাচ্ছে ইয়ং বাংলা। শিগগিরি ইয়ং বাংলার সদস্যদের কাছ থেকে এ বিষয়ে আবেদন সংগ্রহ করা শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভিশন ২০২১ ইন্টার্নশিপ স্কিমের অধীনে প্রথমবারের মত ইয়ং বাংলা সুযোগ করে দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ইন্টার্নশিপ করার। ২০১৬ সালে এই স্কিম চালুর পর থেকে এখন পর্যন্ত ৫ হাজার জন তরুণ-তরুণীকে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ইন্টার্নশিপের মাধ্যমে সরকারি কাজ সম্পর্কে ধারণা প্রদান করতে সক্ষম হয়েছে ইয়ং বাংলা।
বর্তমানে সরকারি মন্ত্রণালয় ছাড়াও মাইক্রোসফটের মত প্রাইভেট প্রতিষ্ঠানেও ইন্টার্ন হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে ৩৫০ শিক্ষার্থী।
ইয়ং বাংলা এই সব কার্যক্রমের পাশাপাশি ২ লাখ শিক্ষার্থীকে আইটি ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করছে। সরকারের আইসিটি বিভাগকে সঙ্গে নিয়ে দেশব্যাপী ২ লাখ ১০ হাজার স্কুল-কলেজের শিক্ষার্থীদের আইটি ক্ষেত্রে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে দেশের ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে দুইজন কো-অর্ডিনেটর এবং ১০ জন স্বেচ্ছাসেবক প্রদানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করবে ইয়ং বাংলা। আইসিটি বিভাগের সহায়তায় ২৪ হাজার এমন স্বেচ্ছাসেবকদের ল্যাব পরিচালনার জন্য ২০১৮ সাল পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করবে ইয়ং বাংলা।
সিআরআই জানায়, জেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সিটি কর্পোরেশন পর্যায়ে আগামী জুনের মধ্যে কো-অর্ডিনেটর ও স্বেচ্ছাসেবকদের এই ট্রেনিং প্রদান করা হবে।


কনসার্টের টিকেট এবারো ফ্রি পাওয়া যাচ্ছে এই লিংকে http://ticket.youngbangla.org/
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:২০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×