somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে সুলক্ষণ

০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি? এমন প্রশ্ন উঠলে আরেকটি প্রশ্ন করা হবে- কোন নির্বাচন। এখন স্থানীয় সরকারের নির্বাচনও দলীয় প্রতীকে, দলীয় মনোনয়নে অনুষ্ঠিত হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলটি অংশ নিয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তারা প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার বিএনপির যিনি প্রার্থী, তিনি বর্তমান মেয়র। পাঁচ বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। তবে এ 'অপরাধে' বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছিল। দলের মধ্য থেকেও নানাভাবে তার বিরোধিতা ছিল। দেখা গেল, নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীকে শোচনীয়ভাবে পরাজিত করেছেন তিনি। সে সময়ে বিএনপি নেতৃত্ব রাজপথের আন্দোলনে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে পারবে- এমন ধারণা নিয়ে গুঞ্জন চলছিল। কুমিল্লা সিটি করপোরেশনের আগে বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও গাজীপুরে তারা জয়ী হয়। ২০০৯ সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় উৎসবের রঙ শুকাতে না শুকাতেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সদ্য বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের একজন নেতৃস্থানীয় কর্মীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন চট্টগ্রামের রাজনীতি ও সামাজিক জীবনে মহীরুহ হিসেবে পরিচিত তিনবারের নির্বাচিত মেয়র মহিউদ্দিন চৌধুরী। এসব নির্বাচনের ফল থেকে বিএনপি মনে করতে থাকে- জনসমর্থন তো ঢের আছে। শেখ হাসিনার সরকারকে নির্বাচনে নয়, বলপ্রয়োগেই উচ্ছেদ করা যেতে পারে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন তারা বর্জন করে। একই সঙ্গে যাবতীয় আয়োজন চলে নির্বাচন ভণ্ডুল করার। একই ইস্যুতে আন্দোলনে সক্রিয় ছিল জামায়াতে ইসলামী। তাদের অবশ্য লক্ষ্য ছিল যুদ্ধাপরাধে অভিযুক্ত দলীয় নেতাদের বিচার কার্যক্রম বানচাল করে দেওয়া। কিন্তু আন্দোলনের মাধ্যমে লক্ষ্য অর্জনে বিএনপি ও জামায়াতে ইসলামী, উভয় দল ব্যর্থ হয়। সংসদে টেকনিক্যালি জয়ী হওয়ায় আওয়ামী লীগও তার জনসমর্থন কী পর্যায়ে রয়েছে তার নজির স্থাপন করতে পারছিল না। তারা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচনে খুব যে ভালো ফল করেছে, সেটা বলা যাবে না। অনেক আসনে অনিয়ম-কারচুপি হয়েছে। ফলে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডও প্রশ্নবিদ্ধ হয়। এমন প্রেক্ষাপটেই আওয়ামী লীগের মুখ রক্ষা করেন নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভি। তিনি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন। এ নির্বাচনে তার প্রতিপক্ষ ছিল বিএনপি এবং তারা সর্বশক্তি দিয়েই নির্বাচন যুদ্ধে নেমেছিল। বলা যায়, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠের অবস্থা যাচাই করতে নারায়ণগঞ্জকে টেস্ট কেস হিসেবে নিয়েছিল। তাদের ধারণা ছিল, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান তাদের জন্য ট্রয়ের ঘোড়া হয়ে উঠবেন। বাস্তবে সেটা হয়নি। কুমিল্লা তাদের জন্য আরেকটি টেস্ট কেস। সেখানে তাদের দলীয় শক্তি আছে। বিভেদও আছে। এ বিভেদ আওয়ামী লীগে সম্ভবত আরও বেশি। তবে বিএনপির সুবিধা তাদের প্রার্থী বর্তমান মেয়র। দেখা যাক, কে হারে কে জেতে। নতুন নির্বাচন কমিশনের জন্যও এটা টেস্ট কেস। আওয়ামী লীগ নিশ্চয়ই চাইবে কুমিল্লার মেয়র পদটি দখলে নিতে। তবে একই সঙ্গে স্বচ্ছ ও অবাধ নির্বাচনও নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জের মতো নির্বাচন দেখতে চাইবে দেশবাসী। এতে যদি তারা সফল হয় এবং একই সঙ্গে বিজয় ছিনিয়ে আনতে পারে তাহলে বলতে পারবে জোর গলায়- ভোটের হাওয়া ঘুরছে। অন্যথা হলে দলের মধ্যেও শঙ্কা তৈরি হবে একাদশ জাতীয় সংসদের ফল নিয়ে। বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতা গণমাধ্যমে, সভা-সমাবেশে অনেক কথা বলছেন। বিএনপি নেতারাও বলছেন। এসব সুলক্ষণ। রাজনীতিতে তর্কর্-বিতর্ক সর্বদা কাঙ্ক্ষিত। এটা জাতীয় সংসদের ফোরামে হলেই সবচেয়ে ভালো। একাদশ সংসদ নির্বাচনের পর নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাব।
সুত্র
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:০৪
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×