somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতের সঙ্গে আমাদের কোন চুক্তি হয়নি, চুক্তির প্রশ্নই ওঠে না: প্রধানমন্ত্রী [ভিডিও সহ]

২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে কওমী মাদ্রাসার অবদান রয়েছে। এটাকে অস্বীকার করা যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন ১৪ লাখ শিক্ষার্থী ৭৫ হাজার কওমী মাদ্রাসায় শিক্ষা লাভ করছে। তাদের কারিকুলাম কী? কী তারা শিখছে কেউ বলতেই পারছে না। সেই জায়গায় আমরা উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগ আমাদের বহু আগেই নেয়া উচিত ছিল, যাতে করে তাদের শিক্ষা যেন মান সম্পন্ন হয়। আর এই শিক্ষার মাধ্যমে তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। জীবন-জীবিকা নির্বাহ করে নিজের পায়ে দাঁড়াতে পারে।

‘আর বিএনপি বলছে, আমি নাকি হেফাজতের সঙ্গে সন্ধি করে ফেলেছি। চুক্তি করে ফেলেছি। চুক্তিটা কী করলাম? হেফাজতের সঙ্গে আমাদের কোন চুক্তি হয়নি। চুক্তির প্রশ্নই ওঠে না।’

সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে সরকার গঠন করার পর আমি যখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ছিলাম সে সময় মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বসি, আলাপ-আলোচনা করি এবং তাদের ওপর দায়িত্ব দেই-আপনারাই ঠিক করেন আপনাদের কারিকুলাম কি হবে, আমরা একটা সনদ দিতে চাই। তিনি বলেন, সংবিধানেই আছে শিক্ষা সার্বজনিন এবং শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেয়া রয়েছে। তাই নাগরিক হিসেবে তাদের অধিকার আমাদের সংরক্ষণ করতে হবে। এটা হলো বাস্তব কথা।

প্রধানমন্ত্রী হাওর এলাকার পানিতে ইউরেনিয়াম থাকার অপপ্রচার ছড়ানোর জন্য বিএনপিকে অভিযুক্ত করে বলেছেন, তারা পুরো বিষয়টি নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, যেসব এলাকা বন্যাকবলিত হয় সেখানে সাধারণত মাছ ও জলজ প্রাণি মারা যায়। আজকে হাওর অঞ্চলে বাঁধ ভেঙে গেছে। ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, হাওরের মানুষেরা দুর্ভোগে আছে, সেখানে বন্যা এলেই এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে, আল্লাহর রহমতে ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে এতো খারাপ অবস্থা আর হয়নি। এটা প্রকৃতির নিয়ম, প্রাকৃতিকভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু আমরা এ ব্যাপারে চোখ কান বন্ধ করে বসে নেই।

প্রধানমন্ত্রী বলেন, যথন কোথাও এরকম বন্যা ও জলোচ্ছ্বাস হয়, তখন সেখানকার মাছ ও জলজপ্রাণী মারা যায়। সেটাও কেন মারা যাচ্ছে সে বিষয়ে আমরা খবর নিচ্ছি। কিন্তু, নানা ধরনের অপপ্রচার চালিয়ে মানুষের মধ্যে এই যে বিভ্রান্তি সৃষ্টি করা এটা অবশ্যই কারো কারো চরিত্র। এক শ্রেণীর লোক আছে তারা জ্ঞান পাপি। তারা দেখে হোক না দেখে হোক উদ্দেশ্যমূলকভাবে নানা কথা বলে বেড়াবে।

আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, হাইকোর্টে যে স্ট্যাচু করা হয়েছে সেটা নিয়েও কথা উঠেছে। গ্রিক গডেস অব জাস্টিস, থেমেসিস। তার স্ট্যাচু। কিন্তু গ্রিক স্ট্যাচুকে যখন শাড়ি পড়িয়ে দাঁড় করিয়ে দেয়া হলো- আমি সে বিষয়টিই চিফ জাস্টিসকে বলেছিলাম।

তিনি বলেন, স্ট্যাচুতো আমাদের দেশে অনেক আছে, থাকবে। এটাতো হাজার বছরের পুরনো একটা বিষয়। হাইকোর্টের মতো জায়গায় হঠাৎ এটা স্থাপন করা হলো কেন? ঈদগাহে নামাজ পড়তে গেলে এটা কেন আড়াল করে দেয়া হলো না। আর স্ট্যাচু যখন থাকবে তখন এটাকে কেন বিকৃত করা হলো। কাজেই আমি নিজেও বলেছি এটা আমার পছন্দ না। এটা আমি চিফ জাস্টিসকে বলেছি এবং যে ভাস্কর করেছেন তাকেও বলেছি।
সুত্র
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×