somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোট হবে, মানুষ পোড়ানোর অপরাধের বিচারও যেন হয়

২৪ শে মে, ২০১৭ ভোর ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৯ সালের শুরুতে বা ২০১৮ সালের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। বিএনপিও প্রস্তুতি নিচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আজ বলেছেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। এমনকি তারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ভিশন ২০৩০ বাস্তবায়ন করবে বলেও দাবি করেছেন তিনি। অবশ্য মওদুদ আহমদের এই বক্তব্যের আগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ এর মাধ্যমে মূলত: নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়ও দলটির নির্বাচনী আমেজের বিষয় ফুটে উঠেছে। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তাদের ৯০০ জন প্রার্থী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব বিষয় পর্যবেক্ষণ করলে বুঝা যায়, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে দলটি যে ভুল করেছিল, সেই একই ভুল তারা দ্বিতীয়বার করতে চায় না। তাদের এমন বোধদয়ের ফলে নির্বাচনমুখী হওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, সংসদীয় গণতন্ত্র চর্চার দেশে কার্যকর সংসদ গড়ে তোলা ব্যতীত রাজনৈতিক দলগুলোর অন্য কোন পথ নেই। আর কার্যকর সংসদ গড়ার ক্ষেত্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে বিএনপি দেশব্যাপী তৃণমূলে যোগাযোগ বাড়ানোসহ যেসব নির্বাচনমুখী কার্যক্রম শুরু করেছে তা প্রশংসনীয়। কোন দাবি থাকলে নির্বাচন বর্জন না করে তারা সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করতে পারে। এক্ষেত্রে বর্তমান সরকারেরও এগিয়ে আসার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের সংঘটিত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি কখনোই কাম্য নয়। তাই নির্বাচনের জায়গায় নির্বাচনকে রেখে ওইসব ঘটনার উপযুক্ত বিচারও করতে হবে। মানুষকে পুড়িয়ে মারার মতো অপরাধ শুধু যেন বক্তৃতা-বিবৃতির বিষয় না হয়, উপযুক্ত বিচারও যেন হয়।
সুত্র
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ ভোর ৬:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×