
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে নানা আলোচনার জবাবে বলেছেন, ধর্মকে অস্বীকার করে প্রগতিশীল হতে চাই না। সবাইকে নিয়ে সন্ত্রাস আর জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই। হেফাজতের সঙ্গে আপোষের প্রশ্নই ওঠে না। তাদের কাছে আত্মসপর্মণও নয়। একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করি না। করব না।
গত ০৪ জুন, ২০১৭ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিল শেষে সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি শত্রু মিত্র, দেশের সকল মানুষের প্রধানমন্ত্রী। আমার দায়িত্ব দেশের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে উন্নয়ন করা। যাদের যেভাবে দরকার কাজে লাগানো হচ্ছে। নীতি ও আদর্শ নিয়ে কোনো আপোষ নেই। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি। ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচার করছি।
তিনি আরো বলেন, কওমী মাদ্রাসাকে ঠিক পথে আনার কাজ করা হচ্ছে। শতভাগ মানুষকে শিক্ষিত করতেই তাদের বাইরে রাখা যাবে না। যারা এ সবের সমালোচনা করছেন তারা ৫ মে কোথায় ছিলেন? কয়েকজন মন্ত্রীও বলেছেন আত্মসমর্পণ করেছি। এ কথা বলার আগে তাদের পদত্যাগ করা উচিত ছিল।
সূত্র
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ সকাল ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




