somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক যুগে এক-তৃতীয়াংশ কমেছে শিশু শ্রমিক

১২ ই জুন, ২০১৭ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ



এক যুগের ব্যবধানে বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যা এক-তৃতীয়াংশ কমেছে। ২০০০ সালে শিশু শ্রমিকের সংখ্যা ছিল ২৪ কোটি ৬০ লাখ, যা বিশ্বের মোট শিশুর ১৬ শতাংশ। ২০১২ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ কোটি ৮০ লাখে, যা বিশ্বের মোট শিশুর ১০ দশমিক ৬ শতাংশ। আজ সোমবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস সামনে রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এ তথ্য জানিয়েছে।
সারাবিশ্বে ১২ জুন এ দিবস পালিত হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য 'যুদ্ধক্ষেত্র ও প্রাকৃতিক দুর্যোগের সময় শিশুদের শিশুশ্রম থেকে রক্ষা করো।'
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। তিনি বলেছেন, সরকার এসডিজি অর্জনে শিশুশ্রম নিরসনকে অন্যতম সূচক হিসেবে নির্ধারণ করেছে। যে কোনো সংঘাত, সংকট, দুর্যোগে শিশুদের নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জাতিসংঘ শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রমবিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে। শিশুশ্রম নিরসনের লক্ষ্যে 'জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০' প্রণয়ন করা হয়েছে।
এসডিজি সামনে রেখে সম্প্রতি ২০২৫ সাল পর্যন্ত জাতীয় কর্মপরিকল্পনার মেয়াদ নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ কাজ করছে। গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা 'গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫' প্রণয়ন করেছি। এই নীতির বাস্তবায়ন গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।
এদিকে আইএলওর মহাপরিচালক এ দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলেন, যেসব শিশু যুদ্ধক্ষেত্র ও প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত এলাকায়
রয়েছে তারা সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে। কোনো শিশুকেই পেছনে ফেলে রাখা চলবে না।
আইএলওর প্রতিবেদনে বলা হয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সংখ্যার দিক থেকে শিশু শ্রমিক সবচেয়ে বেশি। এ অঞ্চলে শিশু শ্রমিকের সংখ্যা সাত কোটি ৮০ লাখ। সাব-সাহারা অঞ্চলে আফ্রিকার দেশগুলোতে শিশু শ্রমিকের সংখ্যা পাঁচ কোটি নয় লাখ। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এলাকার দেশগুলোতে শিশু শ্রমিকের সংখ্যা এক কোটি ৩০ লাখ এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে শিশু শ্রমিক আছে ৯২ লাখ। প্রতিবেদনটিতে পুরো বিশ্বকে চারটি বড় অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ সম্পর্কে আলাদা কোনো তথ্য এ প্রতিবেদনে নেই।
সুত্র
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ সকাল ১০:০৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×