জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদক জয়ী সেনা ক্রীড়াবিদদের সংবর্ধনা
১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদক জয়ী সেনা ক্রীড়াবিদদের সংবর্ধনা সকালের খবর ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় পদক বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল সেনাসদরে ২০১৬ ও ২০১৭ সালে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পদক বিজয়ী সেনাসদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে এ তথ্য। উল্লেখ্য, ২০১৬-১৭ সালে জাতীয় পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিক্স, হকি, শুটিং, কারাতে, টেবিল টেনিস, ভারোত্তলন, রেসলিং, গলফ, রাগবি, ব্যাডমিন্টন, তায়কোয়ান্ডো ও উশু দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ক্রীড়াবিদদের এ সফলতার জন্য তাদের মোবারকবাদ জানান এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সফলতা অর্জনের জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। বর্তমানে সেনাবাহিনী সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের অধীনে ২৫টি গেমসে অংশগ্রহণ করে থাকে। অনুষ্ঠানে সেনাসদরের পিএসওগণ এবং অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুন
"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস" একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন