somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনাকে নিয়ে নিবন্ধে ভুল তথ্য দ্য ইকোনমিস্টকে বাংলাদেশের প্রতিবাদ

২১ শে জুন, ২০১৭ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভুল তথ্যসংবলিত নিবন্ধ প্রকাশের পরিপ্রেক্ষিতে দ্য ইকোনমিস্ট সাময়িকীর কাছে প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক এ ম্যাগাজিনটি গত ৩ জুন ‘শেখ হাসিনা’স ফোলি’ শীর্ষক নিবন্ধ প্রকাশ করে।

নিবন্ধে ভুল তথ্যগুলোর বিষয়ে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার প্রতিবাদ পাঠানোর কথা জানায়।
প্রতিবাদপত্রে বাংলাদেশ বলেছে, ‘বাংলাদেশের রাজনীতি’ অনুচ্ছেদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে ভুলভাবে ‘প্রো-মুসলিম’ (মুসলমানপন্থী) হিসেবে অভিহিত করা হয়েছে। বাস্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মুসলমান। তিনি ও তাঁর সরকার রাষ্ট্র পরিচালনায় গর্বের সঙ্গে ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করছেন। তিনি ও তাঁর সরকার মুসলমান মাদরাসা ছাত্রদের এ দেশের সহনশীল ও গণতান্ত্রিক মূল ধারায় আনার উদ্যোগ নিয়েছেন।

প্রতিবাদপত্রে বাংলাদেশ আরো বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর রাজনৈতিক বিরোধীদের ব্যাপারে কোনো প্রতিহিংসার নীতি গ্রহণ করেননি। বাংলাদেশ আইনের শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ। যখন ব্যক্তিবিশেষের বিরুদ্ধে পেট্রলবোমার মতো জঘন্য অপরাধের প্রমাণ মিলেছে তখন তাদের বিরুদ্ধে ওই অপরাধের অভিযোগ এনেছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা।

সরকার জামায়াতে ইসলামীকে কর্মীহীন করার চেষ্টা করছে বলে দ্য ইকোনমিস্টের নিবন্ধে উত্থাপিত ধারণাকে বাংলাদেশ ‘ভুল’ বলে অভিহিত করেছে। প্রতিবাদপত্রে বাংলাদেশ আরো বলেছে, বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নৃশংসতার জন্য দোষী সাব্যস্তদের বিচার করেছেন। অপরাধীদের বর্তমান রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য ছিল না। দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের কয়েকজন জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে কেউই আইনের ঊর্ধ্বে নয়।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১৪ সালে সুষ্ঠু ও উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। বিএনপিকে নির্বাচনে আনতে প্রধানমন্ত্রীর নেওয়া বেশ কিছু উদ্যোগ প্রত্যাখ্যান করে দলটি ওই নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন তোলার চেষ্টা চালায়। বিএনপি নির্বাচন বর্জন ও নির্বাচনকে অবৈধ দাবি—এগুলোর কোনোটিই করতে পারে না। কারণ বিএনপি নির্বাচনে অংশই নেয়নি। ’
সূত্র
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ সকাল ৭:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×