somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হামলাকারীরা কি নব্য জেএমবি না আইএস

০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুলশানে হলি আর্টিজান বেকারীতে হামলা চালিয়েছিল কারা? আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এই হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএস। তাদের মাধ্যমেই প্রথমে ভার্চুয়াল জগতে ছবি ও খবর বের হয়। ফলে এরা আইএস। আর আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী বলছে এরা দেশীয় জঙ্গি। এরা জেএমবি থেকে বের হয়ে নতুন করে তৈরি করেছে নব্য জেএমবি। এদের সঙ্গে আইএসের কোনো যোগাযোগ নেই। গত এক বছরেও নিশ্চিত করা যায়নি এরা আইএস না নব্য জেএমবি।

গুলশান হামলার পর থেকে দেশে জঙ্গি বিরোধী অভিযান শুরু হয়। এতে ৬টি শিশুসহ ৭৩ জন নিহত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, অভিযানে নিহতদের অধিকাংশই নব্য জেএমবির সদস্য। তবে আইন-শৃঙ্খলা বাহিনী এদের নব্য জেএমবি বললেও গুলশানের ঘটনায় দায়ের করা মামলার জব্দ তালিকার এক নম্বরে একটি সাদা কাপড়ের রুমালের কথা উল্লেখ করা হয়েছে। ওই রুমালে লেখা ছিল ‘দাওলাতুল ইসলাম বাংলাদেশ টিকে থাকবে’। এটা ভারতীয় নাগরিক তারিশি জৈন’র লাশের উপর রাখা ছিল। এই দাওলাতুল ইসলাম হল আইএসের মূল সংগঠন। ফলে আইএস অস্বীকারের পথ খুব কম।

হলি আর্টিজানে হামলার পর ৫ জঙ্গি প্রকৌশলী হাসনাত করিমের মোবাইল থেকে ‘উইকার’ নামে একটি অ্যাপস ডাউন লোড করেছিল। কিন্তু হাসনাত করিমের মোবাইল ফোন থেকে আর কিছুই করেনি। জঙ্গিরা সেখানে জিম্মি ইতালিয়ান নাগরিক ক্লদিয়া ও শ্রীলঙ্কান নাগরিক ফেফতা সায়মার মোবাইল ফোন ব্যবহার করে। তারা ছবি পাঠাতে প্রটেক্টেডটেক্সট ডট কম নামে একটি যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। হলি আর্টিজান বেকারি থেকে ত্রিশটি মোবাইল ফোন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। এফবিআই ক্লদিয়া ও সায়মার মোবাইল থেকে ১৪টি ছবি উদ্ধার করে, যেগুলো জঙ্গিরা হলি আর্টিজানের ভিতর থেকে তুলেছিল। ঐ ছবিগুলোই জঙ্গিরা প্রটেক্টেডটেক্সট ডট কম-এ আপলোড করে। একই ইউজার ক্রিডেনশিয়াল ব্যবহার করে বাইরে থাকা জঙ্গিরা তা ইসলামিক স্টেটের কথিত আমাক এজেন্সির প্রতিনিধির কাছে প্রকাশের জন্য পাঠায়। ওই সময় মিরপুর এলাকায় একটি আস্তানায় বসে তামিম চৌধুরী ও মারজান জঙ্গিদের সঙ্গে প্রটেক্টেডটেক্সট ডটকমের মাধ্যমে যোগাযোগ করছিল। মূলত তারাই ছবিগুলো আইএস-এর প্রতিনিধির কাছে পাঠিয়েছে। ফলে এই কার্যক্রম আইএস-এর বলেই ধারণা সংশ্লিষ্টদের।

ঘটনার দিন রাত ১টা ২৪ মিনিটে আইএস তাদের মুখপাত্র আমাক এজেন্সির মাধ্যমে হলি আর্টিজানে হামলার দায় স্বীকার করে। আমাক-এর বরাত দিয়ে এই তথ্য জানায় জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। আমাকের বরাতে সাইট ইন্টেলিজেন্সের প্রথম টুইটে বলা হয়, ‘আইসিস যোদ্ধারা বাংলাদেশে ঢাকায় একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে।’ মিনিট ১৫ পর আরেকটি টুইটে বলা হয়, ‘আমাক আপডেট: ২০ জনের বেশি বিভিন্ন দেশের নাগরিক ঢাকায় আইসিস হামলায় নিহত হয়েছে।’ পরে ভোর ৪টার দিকে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের টুইটার অ্যাকাউন্টে হলি আর্টিজানের ভিতর চালানো হামলার কিছু ছবিও প্রকাশ করে। জঙ্গিরা অপারেশন গাজওয়াত-২০১৬ ইউজারনেম ব্যবহার করে। তারা আটটি বার্তা আদান-প্রদান করলেও গোয়েন্দারা একটি বার্তা উদ্ধার করতে পারে। সেখানে পরস্পরকে ‘আঁখি’ সম্বোধন করা হয়। একটি বার্তায় বলা হয়, ‘বনানীর ওসি কিলড’। আবু তালহা আল বাঙালি নামে একজন ভেতরে থাকা জঙ্গিদের বলেন, ‘আঁখি, আপনারা কোনো পিকচার বা ভিডিও আপলোড করতে পারবেন নেটে? তারপর আমাদের লিংক দিলেই হবে।’ এই আবু তালহা নামের ব্যক্তিটিই হচ্ছেন নূরুল ইসলাম মারজান।

জঙ্গি হামলার পর ঘটনাটি তদন্ত করতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম দাবি করেন, ‘নব্য জেএমবি’র পরিকল্পনায় হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। পরিকল্পনাকারী কানাডা প্রবাসী তামিম চৌধুরী দেশেই অবস্থান করে এই হামলার মনিটরিং করেন। তামিম চৌধুরী নব্য জেএমবি’র অন্যতম সমন্বয়ক। এখানে আইএসের কোনো সম্পৃক্ততা তারা পাননি।’
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×