somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়ার সঙ্গে খালেদার সমস্যা সমাধান করেছেন বঙ্গবন্ধু: শেখ হাসিনা

০২ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে তাদের আপনজনরাই। তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যা করে নাই, ঘরের আপনজন হয়ে নিয়মিত যাতায়াত করা মানুষরাই জাতির জনককে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর এত কাছে থেকে স্নেহ ভালোবাসা পেয়ে কিভাবে সবাই বেঈমানি করলো?’ রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় দুঃখ ভারাক্রান্ত মনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৫ আগস্ট একটি পরিবারকেই শুধু নয়; বাঙালি জাতির বিজয়, আদর্শ ও চেতনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ হত্যাকাণ্ড যারা ঘটালো তারা প্রতিনিয়ত আমাদের বাসায় যাতায়াত করতো। খুনি ডালিমের স্ত্রী, শাশুড়ি, শ্যালিকা নিয়মিতই আমাদের বাসায় যেতো। খুনি নূর ও আমার ভাই শেখ কামাল ছিল জেনারেল ওসমানীর এডিসি। তারা মুক্তিযুদ্ধের সময় একইসঙ্গে কাজ করেছে। মোশতাকের আত্মীয় খুনি রশিদ খন্দকার। মোশতাক আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন, তিনিও বেঈমানি করেছেন। জিয়াউর রহমানের মেজর থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পায় বঙ্গবন্ধুর হাতে। সেই সময় জিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর (খালেদা জিয়া) সমস্যা চলছিল। তা সমাধান করেছেন বঙ্গবন্ধু। তারা মাসে দুই-তিনবার আমাদের বাসায় আসতো। সবার সঙ্গে গল্প করতো। খুনি কর্নেল ফারুক বঙ্গবন্ধুর সরকারের অর্থমন্ত্রী মল্লিক সাহেবের শ্যালিকার ছেলে। সংবিধান লঙ্ঘন করে খন্দকার মোশতাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলো। পদন্নোতি দিয়ে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করলো। এতেই প্রমাণ হয় জিয়া জড়িত। তাতে কোনও সন্দেহ থাকে না।’

জিয়াউর রহমানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ কেউ নামে মুক্তিযু্দ্ধ করেছে, কিন্তু তাদের হৃদয়ে ঠিকই ছিল পাকিস্তান। তারাই এদেশের সর্বনাশ ডেকে আনে। বাংলাদেশের বিজয় যারা সহ্য করতে পারে নাই, তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে। যেন কারবালার ঘটনা বাংলার মাটিতে ঘটে গেলো। ১৫ আগস্ট বাঙালির জীবনে কালো অধ্যায়। কালো দিবস যদি না আসতো ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বে দৃষ্টান্ত হতো।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নই আমাদের একমাত্র লক্ষ্য। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই। বঙ্গবন্ধু এ দেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন, কিন্তু কিছুই নিয়ে যাননি। তিনি বলেছিলেন— ‘আমার রক্ত দিয়ে এ মাটির ঋণ শোধ করবো।’
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাঁর লাশ টুঙ্গীপাড়ায় নিয়ে যাওয়া হয়। মানুষজনকে জানাজা পড়তে আসতে দেওয়া হয়নি। ৫৭০ সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছিল। সেখানে স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে ত্রাণের কাপড় দিয়ে দাফন হয়েছিল তাঁর। তিনি শুধু দিয়েই গেছেন, নিয়ে গেছেন শুধু ত্রাণের কাপড়।’

লিঙ্ক
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৭
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×