somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু হত্যার পর মোশতাকের কিছু হটকারি পদক্ষেপ

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাইশে আগস্ট পাঠানো এক তারবার্তায় বোস্টার জানায় শেখ মুজিবকে হত্যারএক সপ্তাহ পর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলেও জনগণের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।
ঘটনার পর পর সাময়িকভাবে মার্শাল ল আরোপ করা হয়; কিন্তু ১৯ তারিখে তা অনির্দিষ্টিকাল পর্যন্ত বাড়ানো হয়; সংবিধান সংশোধন করে মোশতাকের ক্ষমতা দখলকে বৈধতা দেয়া হয়।
পরের দিন সরকার জানায় সংবিধানের চারটি মূলনীতি (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা)অপরিবর্তিত থাকবে।
একুশে আগস্ট তার নিজের কালো রঙের টুপিকে জাতীয় টুপি ও তার জামাকে (গলাবন্ধ ফুলহাতা আচকান বা শেরওয়ানী)সরকারি পোশাক হিসেবে ঘোষণা করে।
রেডিওতে রবীন্দ্র সঙ্গীত ও গীতা থেকে শ্লোক পাঠ বন্ধ করে দেয়া হয়। গীতা পাঠ পরে আবার চালু করা হয়।
বক্তব্যের শেষে জয় বাংলা’র বদলে বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার শুরু হয়।
দেশের নাম বদলে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করার পরিকল্পনা পরে বাতিল করা হয়।
এর মধ্যে ২০শে আগস্ট মোশতাকের অনুরোধে বোস্টার বঙ্গভবনে তার সাথে দেখা করলে রাষ্ট্রপতি তার সরকারের পক্ষে আমেরিকার স্বীকৃতি আদায়ের জন্য অনেক অনুনয় বিনয় করে। সেদিন পাঠানো তারবার্তায় বোস্টার নিজেওস্বীকৃতি দানের পক্ষে মত দেয়। এর আগে ইংল্যান্ড, জাপান, বার্মাসহ আরো কয়েকটি দেশ মোশতাক সরকারকে স্বীকৃতি দেয়। এরপর পাকিস্তানের ভুট্টো সরকার মোশতাককে অভিনন্দন জানিয়ে চাল ও কাপড় পাঠায়। অন্যদিকে জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী মুজিব হত্যাকে আল্লাহর কৃপা এবং ইসলামের বিজয় হিসেবে ঘোষণা করে।
২৩শে আগস্ট গ্রেপ্তার হন জাতীয় চার নেতা– তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এ. এইচ. এম. কামরুজ্জামান। তাদেরকে সরকারে যোগ দেওয়ার আমন্ত্রন জানিয়েছিল মোশতাক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের গ্রেফতার করা হয়।
পরের দিন মেজর জেনারেল কে. এম. শফিউল্লাহকে সরিয়ে উপ-সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয় মোশতাক। জিয়ার ডেপুটি হিসেবে নিযুক্ত হয় ব্রিগেডিয়ার এরশাদ। অন্যদিকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং বঙ্গবন্ধু সরকারের একসময়ের মন্ত্রী জেনারেল এম. এ. জি ওসমানী মোশতাকের প্রতিরক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পান। ১৯৭৫ সালের জানুয়ারি মাসে সংবিধান সংশোধনের বিরোধীতা করে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
জিয়ার সামরিক সরকারের কড়াকড়ির কারনে শেখ মুজিবের প্রথম মৃত্যুবার্ষিকী অনেকটা নীরবেই পালিত হয়। ধানমন্ডি ৩২ নম্বরে বাড়তি পুলিশী পাহারা বসানো হয়।
একই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে সরকার-বিরোধী বিভিন্ন সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জিয়ার বাহিনী, যাদেরকে আমেরিকান রাষ্ট্রদূত জাসদ সদস্য ও মুজিব সমর্থক হিসেবে চিহ্নিত করেন।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×