somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ বললো ব্রিটিশ মিডিয়া

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উখিয়া থেকে কুতুপালংয়ের রাস্তা। এটি রোহিঙ্গাদের সবচেয়ে বড় ক্যাম্পের রাস্তা।
Video
দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। তারা অপেক্ষা করছে একজন ‘মাদার অব হিউম্যানিটি’ (মানবতার জননী)-কে স্বাগত জানানোর জন্য। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বর্ণনা লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম চ্যানেল ফোর টেলিভিশনের। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী যখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তার বর্ণনা করতে গিয়েই এই বিশেষণ ব্যবহার করেছেন চ্যানেল ফোরের এশিয়া করেসপনডেন্ট জনাথন মিলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে চ্যানেল ফোরের এই সংবাদ ভিত্তিক ভিডিওটি। অবশ্য চার লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে অনন্য দৃষ্টি স্থাপন করায় পরে আরও কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে একই বিশেষণ দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোরের এই সংবাদ ভিডিওতে বলা হয়, ‘মাদার অব হিউম্যানিটি’ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে প্রত্যেকের কাহিনী শোনেন মনোযোগ দিয়ে। হাত দিয়ে জড়িয়ে রাখেন আনাসকে। মিয়ানমার আর্মির গুলিতে আরাকানের লাবানা গ্রামের নয় বছর বয়সী আনাসের নাক ক্ষতবিক্ষত। এই আনাসকে ধরে দাঁড়িয়ে নির্যাতনের কথা শোনেন শেখ হাসিনা। পরে রোহিঙ্গা ইস্যুতে এক সংক্ষিপ্ত সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এই প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের আশ্রয় ও পরিচয় প্রদানের ক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকায় সত্যিকার অর্থেই কৃতজ্ঞ রোহিঙ্গারা। পরে শেখ হাসিনা বিদেশি সাংবাদিকদের প্রশ্নের যে উত্তর দেন তাও উঠে আসে প্রতিবেদনে। সেখানে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, মানবতার কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি। মানুষের এমন বিপদে আমরা তো আর তাদের দূরে ঠেলে দিতে পারি না। যতদিন মিয়ানমার তাদের ফিরিয়ে না নেবে আমরা আশ্রয় দেব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। চ্যানেল ফোরের ফেসবুক পাতায় এই ভিডিওটি গতকাল সন্ধ্যা পর্যন্ত দুই লাখ ৬৯ হাজার ৫১৭ বার দেখা হয়েছে। কমেন্ট পড়েছে এক হাজার। সেখানে ওয়াই ওয়েন্সটন মিন নামের এক নারী লিখেছেন, ‘না বাংলাদেশ, তোমরা কোনোভাবেই গরিব নও, বরং তোমরা হৃদয়ের দিক থেকে অনেক ধনী। বাংলাদেশের মতো অতিথিপরায়ন দেশে আমি যতক্ষণ ছিলাম তার পুরোটা সময়ই মানুষের ভালোবাসা পেয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কথিত ধনী রাষ্ট্রগুলোর শিক্ষা নেওয়া উচিত। ’
সুত্র
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×