কক্সবাজারে আহত ছাত্রদল নেতার চিকিৎসা খরচ দিচ্ছে ছাত্রলীগ
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে মোটরসাইকেল দুর্ঘটনায় কক্সবাজারে গুরুতর আহত ছাত্রদল নেতা নয়নের চিকিৎসা সেবার ব্যয়ভার মেটাতে পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ নেতৃবৃন্দ। দলের ৬ নেতাকর্মী খালেদা জিয়ার গাড়ি বহরে দুর্ঘটনায় পড়ে আহত হলেও কোন খোঁজ নেননি ছাত্রদলের নেতারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক। মুমূর্ষু ছাত্রদল নেতা নয়নকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজারে আসার পথে রামুতে তার গাড়িবহরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৬ ছাত্রদল নেতাকর্মী গুরুতর আহত হয়। শহর ছাত্রদলের ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি মোহাম্মদ সাদ্দাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, শ্রমিক দলের সভাপতি সাদ্দাম হোসেন, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল, ৮নং ওয়ার্ড ছাত্রদল কর্মী নয়ন ও আল আমিন। জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন তুর্য জানিয়েছেন, আহত ছাত্রদল নেতার অবস্থা সম্পর্কে জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয়কে জানালে তিনি ছাত্রদল নেতা নয়নের চিকিৎসা সেবার ব্যবস্থা করেন।
সুত্র
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন