ঝরে গেল মৌলভীবাজার তথা সিলেট বিভাগের এক নক্ষত্র। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মৌলভীবাজার থেকে ঢাকা যাওয়ার পথে গত শনিবার বি বাড়িয়া জেলার আশুগঞ্জ ঘড়িয়ালা এলাকায় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে বি-বাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টায় বি বাড়িয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি...........রাজিউন)। এসময় তার বয়স হয়েছিল ৭৭ বছর। সড়ক দুর্ঘটনায় তার ব্যক্তিগত সহকারীসহ আরও ৫জন আহত হয়। এম সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনে আলোচনা সমালোচনার শীর্ষে অবস্থান করেও তিনি ছিলেন মৌলভীবাজারবাসীর গর্ব। মৌলভীবাজার জেলার বাহার মর্দান গ্রামে ১৯৩২ সালের ৬ অক্টোবর এম সাইফুর রহমান এক মধ্যবিত্ত পরিবারে জš§গ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আবদুল বাছির, মাতার নাম তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে সাইফুর রহমান সবার বড়। মাত্র ছয় বছর বয়সে তিনি পিতাকে হারান। চাচা মোহাম্মদ সফির অভিভাবকত্বে তিনি বড় হন। এম সাইফুর রহমানের বাল্যশিক্ষার সূচনা হয় গ্রামেরই বাহার মর্দন মক্তবে, পরে এ মক্তব বাহার মর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। গ্রামের শান্ত পরিবেশে অন্যান্য সাধারণ শিশুর মতোই বেড়ে ওঠেন তিনি। সাইফুর রহমান ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। এ স্কুলে দু’বছর পড়ার পর তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং এ বিদ্যালয় থেকে ১৯৪৯ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। অতঃপর তিনি সিলেটে মুরারী চাঁদ কলেজে (এমসি কলেজ) আইকমে ভর্তি হন। এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ছিলেন এসএম হলের একজন আবাসিক ছাত্র। এম সাইফুর রহমান বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৬০ সালের ১৫ জুলাই। তার স্ত্রীর নাম বেগম দুররে সামাদ রহমান। তিনি তিন মেয়েÑ সাবেক সাংসদ নাসের রহমান, কাওসার রহমান ও শফিউর রহমান বাবু এবং একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন। ২০০৩ সালে তার স্ত্রী দুররে সামাদ রহমান ইন্তেকাল করেন। দলীয় ছাত্র রাজনীতিতে জড়িত না থাকলেও সাইফুর রহমান বাংলা ভাষার মর্যাদা রক্ষার চলমান আন্দোলনের বিষয়ে সচেতন ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি ছাত্র নেতৃবৃন্দ সচিবালয় ঘেরাও কর্মসূচির ডাক দিলে সাইফুর রহমান তাতে অংশগ্রহণ করেন এবং ওই বছরের ২৫ ফেব্র“য়ারি তিনি গ্রেফতার হন। তখন তৎকালীন সরকার ঘোষণা করেছিল, যারা মুচলেকা প্রদান করবেন তাদের মুক্তি দেয়া হবে। আÍমর্যাদাবান সাইফুর বিশ্বাস করতেন, ভাষা আন্দোলন বাঙালির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম এবং এখানে অংশ নিয়ে তিনি কোন অপরাধ করেননি। তিনি মুচলেকা দিতে অস্বীকার করেন। পরে তিনি স্বাভাবিক নিয়মে জেল থেকে মুক্তি পান। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য তিনি ২০০৫ সালে একুশে পদক লাভ করেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে লন্ডন থেকে চ্যাটার্ড একাউন্টসির উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন। ১৯৫৯ সালে ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস, ইংল্যান্ড এন্ড ওয়েলস-এর ফেলোশিপ অর্জন করেন। তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন। সাইফুর রহমান দেশে ফিরে এসে পাকিস্তান অক্সিজেন কোম্পানিতে যোগদান করেন। সাইফুর রহমান ১৯৯৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে সভাপতিত্ব করেন। এম সাইফুর রহমান আইএমএফ ও বিশ্ব ব্যাংক এর চেয়ারম্যান নির্বাচিত হন। বিশাল গুনের অধিকারী সেই চ্যাটার্ড একাউন্ট্যান্ট এম. সাইফুর রহমান আর নেই। রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও সাইফুর রহমান মরহুম জিয়াউর রহমানের শাসনামলের শুরুতে রাজনীতিতে জড়িয়ে পড়েন। একাধিকবার অর্থমন্ত্রীর পদে অধিষ্টিত হয়ে দেশের উন্নয়ন কর্মকান্ডে রাখেন উল্লেখযোগ্য ভূমিকা। এম সাইফুর রহমান ১৯৭৬ সালে বাণিজ্য উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে তিনি বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮০ সালের ২৫ এপ্রিল থেকে ১৯৮২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তদানীন্তন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮১ সালে জিয়াউর রহমান মারা গেলে বিএনপিতে নেমে আসে দুঃসময়। তখন সাইফুর রহমান বলিষ্ঠ ভূমিকা রাখেন। ১৯৮২ সালের ২৪ মার্চ সরকার সাইফুর রহমানকে গ্রেফতার করে। ৭ মাস কারাভোগের পর মুক্তি পেয়ে সাইফুর খালেদা জিয়ার সঙ্গে দেখা করে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করেন। ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠিত হলে এম সাইফুর রহমান ১৯৯১ সালের ২০ মার্চ থেকে ১৯৯৬ সালের ৩০ মার্চ পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এম সাইফুর রহমান ১৯৯৬ সালে অনুষ্ঠিত ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ (সদর) সংসদীয় আসন থেকে সাংসদ নির্বাচিত হন। দুটি আসনে বিপুল ভোটে বিজয়ের পরিপ্রেক্ষিতে সাইফুর রহমান ২০০১ সালে মৌলভীবাজার-৩ আসনটি ছেড়ে দেন এবং ওই আসনে উপ-নির্বাচনে তার জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সাইফুর রহমান ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ সময়ে বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি অনুমোদনে নিয়োজিত সর্বোচ্চ সরকারি সংস্থা জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির (একনেক) বিকল্প চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি অর্থনীতি ও পরিকল্পনা সংক্রান্ত কেবিনেট কমিটি, জাতীয় পরিসংখ্যান কাউন্সিল, বয়স্ক ভাতা পেনশন সংক্রান্ত কেবিনেট কমিটি, সরকারি ক্রয় সংক্রান্ত কেবিনেট কমিটি, প্রশাসনিক সংস্কার ও সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ সংক্রান্ত কেবিনেট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সাইফুর রহমান ১৯৮০-৮২, ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, আইডিবি এবং ইফাদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ইইসি, এসকাপ, কমনওয়েলথ, ইফাদ, আঙ্কটাড, বিশ্বব্যাংক এবং আইএমএফের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করে। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ইটালি, ভারত, নেপাল, শ্রীলংকা, মালয়েশিয়া, তুরস্ক, কানাডা, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া, কলাম্বিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। তিনি ১৯৯৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত বসনিয়া বিষয়ক ওআইসি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং একই বছরের অক্টোবরে কার্টাহেনা, কলাম্বিয়ায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। সাইফুর রহমান কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের আয়োজনে ১৯৯৮ সালের জুনে লন্ডনে অনুষ্ঠিত সংসদের বিরোধী দলের অধিকার ও দায়িত্ব বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন। জার্মানির বার্লিনে ১৯৯৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত ১০২তম আইপিইউ সম্মেলনে সাইফুর রহমান যোগদান করেন। ২০০১ সালের অক্টোবরে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে সাইফুর রহমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার ওই মেয়াদে দায়িত্ব পালনকালে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলন, মেক্সিকোতে অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলন এবং লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলনসহ আন্তর্জাতিক সম্মেলনগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। এম সাইফুর রহমান ২০০৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বাংলাদেশে মিলেনিয়াম ডেভেলপমেন্টের বিভিন্ন লক্ষ্য অর্জনের ওপর বক্তব্য তুলে ধরেন যে, বাংলাদেশ ইতিমধ্যে বেশ কয়েকটি উলে¬খযোগ্য লক্ষ্য অর্জনে এগিয়ে রয়েছে। তিনি একই সময়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন। ২০০৬ সালের ৮ জুন মহান জাতীয় সংসদে তিনি তার দ্বাদশ বাজেট উপস্থাপন করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাইফুর রহমান সিলেট সদর ও মৌলভীবাজার সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
তিনি বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি, কার্য উপদেষ্টা কমিটি, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এম সাইফুর রহমান এমনই এক ব্যক্তি যিনি জাতীয় সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রেসিডিয়াম সদস্য এম সাইফুর রহমান ছিলেন দলের প্রবীন পথ নির্দেশক। রাজনৈতিক ব্যক্তি না হয়েও দেশের শীর্ষ রাজনীতিবিদের স্থান দখল করতে সক্ষম হয়েছিলেন। মৌলভীবাজার জেলা ছিল আ‘লীগের শক্তঘাটি। এম সাইফুর রহমান বিএনপির আদর্শে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে মৌলভীবাজার জেলায় বিএনপির ভিত্তি শক্ত করার আপ্রাণ চেষ্টা করে সফলও হয়েছিলেন। এলাকার মানুষ সাইফুর রহমানকে চিনতো না। কিন্তু জেলার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে তাকে সর্বমহলে ব্যাপক পরিচিতি ঘটায়। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় সাইফুর রহমানের নামে গড়ে উঠে মার্কেট, স্কুল, পাঠাগার, অডিটোরিয়ামসহ বিভিন্ন প্রতিষ্ঠান। জনকল্যাণের স্বার্থে এসব প্রতিষ্ঠান সাইফুর রহমান নিজের চেষ্টায় সরকারের কাছ থেকে সহায়তার বরাদ্দ করেছিলেন। শুধু মৌলভীবাজার জেলা নয়, সিলেট বিভাগে উন্নয়নের যে সমস্ত কর্মকান্ড করেছিলেন, তা অতিতে কেউ করেনি। ফলে সাইফুর রহমান সিলেট আসনেও বিগত সময়ে বিপূল ভোটে বিজয় অর্জন করতে সক্ষম হন। মানুষের জীবনে চড়াই উৎরাই বা ভাঙ্গা গড়ার মধ্যে সাইফুর রহমানের সুনামের অংশই ছিল বেশী। তাকে নিয়ে মুখরোচক বিভিন্ন লেখা প্রকাশিত হলেও তা ছিল নিচক আনন্দ ছাড়া কিছু নয়। একজন নিঃস্বার্থ দেশ প্রেমিক জাতি চিরদিনের জন্য হারালো। দেশের বা দলের সকল কর্মকান্ড চলবে, কিন্তু সাইফুর রহমানের অভাব কেউ পুরণ করতে পারবে না। গত শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঘরিয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। দলমত নির্বিশেষে লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় অশ্র“সিক্ত নয়নে নিজের কীর্তিমান সন্তান বর্ষীয়ান নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানকে চিরবিদায় জানালেন মৌলভীবাজারবাসী। সোমবার বিকাল পৌনে ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সন্ধ্যায় নিজ জš§স্থান মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে পিতা মোঃ আবদুল বাছির ও মা তালেবুন্নেসা এবং প্রিয়তমা স্ত্রী দুররে সামাদ রহমান বেবীর কবরের পাশে অন্তিমশয়নে শায়িত করা হয় সাইফুর রহমানকে। সোমবার মৌলভীবাজারে সর্বশেষ জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সাইফুর রহমানের লাশ আসার খবর শুনে প্রখর রোদ উপেক্ষা করে দুপুর আড়াইটা থেকে দলে দলে হাজার হাজার মানুষ মাঠে এসে অপেক্ষা করতে থাকেন। ৩টা ৫০ মিনিটে লাশবাহী অ্যাম্বুলেন্স মৌলভীবাজারে এসে পৌঁছে।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা থেকে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে মৌলভীবাজারে এসে তার জীবনের শেষ রাত নিজ জš§স্থান বাহারমর্দনে কাটিয়ে পরদিন ৫ সেপ্টেম্বর শনিবার পিতা-মাতা ও স্ত্রীর কবর জিয়ারত করে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়ার ৫৭ ঘণ্টা পর সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে লাশ হয়ে চিরদিনের জন্য বাড়ি ফেরেন উপমহাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ এম সাইফুর রহমান।
বাহারমর্দানের যে মাটিতে সাইফুর রহমান ভূমিষ্ঠ হয়েছিলেন, ঘটনাবহুল ও বর্ণাঢ্য জীবনের যবনিকা শেষে সে মাটির কোলেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। স্বজনদের আহাজারি এবং অগণিত ভক্ত-অনুরাগীদের শোকবিহ্বল আকুতির সম্মিলিত সমাহারে বিদায়ী যাত্রা ছিল মহিমান্বিত। গত শনিবার সকালে বাড়ি থেকে ঢাকা অভিমুখে রওনা হওয়ার প্রাক্কালেও অন্তর্নিহিত ইচ্ছার পুনরুল্লেখ করেছিলেন তিনি। নিশ্চল নিশ্চুপ এবং গন্ধবিধুর ধূপের পরিমণ্ডলে সে অন্তিম ইচ্ছার বাস্তবায়ন হলো। যে মৌলভীবাজার সরকারি স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেছিলেন এবং যে স্কুল মাঠ ছিল তার প্রিয় প্রাঙ্গণ সেই স্কুল মাঠেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল বিকাল ৫টায়। সিলেটের শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে সাইফুর রহমানের কফিন এখানে নিয়ে আসা হয় বিকাল সাড়ে ৩টায়। কফিনের সঙ্গে আসেন ৩ পুত্র নাসের রহমান, কায়ছার রহমান, শফিউর রহমান এবং নেতৃবৃন্দের মধ্যে সাবেক মন্ত্রী মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আসম হান্নান শাহ, সাবেক এমপি ইলিয়াস আলী ও শফি আহমদ চৌধুরী। প্রয়াত নেতার মরদেহ স্কুলমাঠের পশ্চিম দিকে তৈরি শোকমঞ্চে রাখার পর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের তরফে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রৌদ্রদগ্ধ অপরাহ্নের খরতাপ অগ্রাহ্য করে হাজার হাজার মানুষ স্কুলমাঠে সমবেত হয় জানাজা নামাজ আদায়ের জন্য। এদিকে প্রয়াত সাইফুর রহমানের মুখ এক নজর দেখার জন্য শোকমঞ্চের আশপাশে ভিড় জমে যায়। কিন্তু তা সম্ভব হয়নি। জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল বিকাল ৫টায়। তবে পৌনে ৫টায় নামাজ শুরু হওয়াতে শ্রীমঙ্গল, বাহুবল, হবিগঞ্জ ও নবীগঞ্জ থেকে আগত মুসল্লিরা নামাজে অংশ নিতে পারেননি। মৌলভীবাজার সদর ছাড়াও রাজনগর কুলাউড়া, বড়লেখা ও কমলগঞ্জ থেকে শ’ শ’ নেতাকর্মী জানাজায় শরিক হয়েছেন। নামাজ শেষে মরহুমের মরদেহ নিজ বাড়ি বাহারমর্দানে নিয়ে যাওয়া হলে এক শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়। পরিবার এবং গ্রামের লোকজন বাধভাঙা কান্নায় ভেঙে পড়েন। অশ্র“ ধরে রাখতে পারেননি উপস্থিত মুসল্লিরাও। সাইফুর রহমানকে সমাহিত করার পর আখেরি মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। সিলেটবাসীর কাছেই শুধু নয় সারাদেশের মানুষের মানের মনিকোঠায় এম সাইফুর রহমান বেঁচে থাকবেন সারা জীবন তার কর্মের মাধ্যমে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭