চিফ হুইপ বলেছেন, শ্রীমঙ্গল দেশের ভাল খেলোয়াড় তৈরী করে জাতীয় খেলোয়াড়ের সুনাম অর্জন করবে। তিনি বলেন, অতিতে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে খেলা করে অনেকে জাতীয় তারকা হয়েছেন। শ্রীমঙ্গলবাসীর দাবীর কথা উল্লেখ করে তিনি বলেন, ভিক্টোরিয়া মাঠে অচিরেই স্টেডিয়াম তৈরী করা হবে। তিনি ২৫ লাখ টাকা মাঠের উন্নয়নের জন্য অনুদান প্রদানের ঘোষনা দেন। পরবর্তীতে পূর্ন স্টেডিয়াম করার সব ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রনালয়।
গতকাল (শুক্রবার) বিকেলে বকতিয়ার আহমদ স্মৃতি আমন্ত্রণমুলক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য এমএ শহীদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব আহমেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হারুনুর রশীদ।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব আহমেদ বলেছেন, মৌলভীবাজারবাসীর দীর্ঘ দিনের দাবী একটি সুইমিংপুল ও জিমনেসিয়াম করার জন্য। বর্তমান সরকার অচিরেই তা করবে। তিনি উপজেলা পর্যায়ে পুর্ণ স্টেডিয়াম করার পরিকল্পনা না থাকলেও শ্রীমঙ্গলে বিশেষভাবে একটি স্টেডিয়াম করা হবে।
প্রায় ২০ হাজার ক্রীড়ামোদি দর্শকের উত্তেজনাপূর্ণ পরিবেশে মহুর্মুহু হর্ষধ্বনি আর করতালীর মধ্য দিয়ে ফেঞ্চুগঞ্জ সার কারখানা ক্রীড়া সংস্থা এবং শ্রীমঙ্গল খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যে ফাইনাল খেলায় ২-১ গোলে ফেঞ্চুগঞ্জ সার কারখানা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।
শ্রীমঙ্গলে অচিরেই স্টেডিয়াম তৈরী করা হবে -চিফ হুইপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।