somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি আমপাবলিকিয় দর্শন - রূপপুর পরমাণু শক্তিকেন্দ্র প্রকল্প

৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপপুর প্রকল্পঃ
রূপপুরের ১০০০ মেগাওয়াট (MW) শক্তিসম্পন্ন একটি চুল্লির মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকা অনুমিত হয়েছে।
ভিয়েতনাম একই শক্তিসম্পন্ন দুটি চুল্লি রাশিয়ার কাছ থেকে কিনতে সম্মত হয়েছে এবং একেকটি চুল্লির মূল্য ৩৬ হাজার কোটি টাকা।
বেলারুশ ও তুরস্ক অনুরূপ মূল্যে রাশিয়া থেকে দুটি পরমাণু শক্তি কেন্দ্র কিনবে বলে আলাপ-আলোচনা চালাচ্ছে। পশ্চিমা দেশে তৈরি পরমাণু চুল্লির মূল্য আরও বেশি।
এমন অবস্থায় আমরা কী করে আশা করতে পারি, রাশিয়া বাজারমূল্য থেকে অর্ধেকেরও কম মূল্যে পরমাণু চুল্লি সরবরাহ করবে? রূপপুর প্রকল্পের প্রতিটি চুল্লির মূল্য ৩২ হাজার কোটি টাকার কম হবে না। এ সত্যটি প্রকাশ করতে সরকারের এত অনীহা কেন?
-----
৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ: আগেই উল্লেখ করা হয়েছে, রূপপুর প্রকল্পের সমীক্ষা, নকশা প্রণয়ন এবং প্রশিক্ষণের খরচ বাবদ বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এখনো শেষ হয়নি, সেই প্রকল্পের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ কেন গ্রহণ করব? সমীক্ষার জন্য বড়জোর ১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে। সম্ভাব্যতা যাচাইয়ের আগে এত টাকা খরচের পর যদি কোনো কারণে প্রকল্প বাস্তবায়িত না হয়, তখন এই ঋণের দায়ভার কে বহন করবে?
---
পরমাণু চুল্লির চালক: দেশে দক্ষ পরমাণু প্রকৌশলী না থাকায় রাশিয়া থেকে কারিগর এনে প্রথম ১০ বছর রূপপুর পরমাণু চুল্লি চালানোর প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবটিও খুব বাস্তবসম্মত নয়। কোনো কারণে যদি দেশে বা রূপপুর এলাকায় আইনশৃঙ্খলার কোনো ধরনের অবনতি ঘটে এবং রুশ কারিগরেরা একসঙ্গে বাংলাদেশ পরিত্যাগ করেন, তবে রূপপুর চুল্লি চালানোর দায়িত্ব কে নেবেন? তখন কোনো ধরনের পারমাণবিক দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব কে বহন করবে? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উচিত ছিল, ২০০৯ সালেই ৩০-৪০ জন মেধাবী প্রকৌশলী নিয়োগ দেওয়া এবং সাভার পরমাণু গবেষণা কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া। সেটা না করে কমিশন মানবসম্পদ গড়ার কাজে খুবই অদক্ষতার পরিচয় দিয়েছে এবং রুশ কারিগর দিয়ে রূপপুরে পরমাণু চুল্লি চালানোর পথ সুগম করেছে।

----

====
আমার মন্তব্যঃ আগে তো ঋণটাই দরকার। প্রকল্প হোক আর না হোক, ঋণ হইলে পকেট ফুলে উঠবে, তারপরে প্রকল্পটাকে কোন কারণ দেখিয়ে বাতিল করে দেয়া যাবে ... হতভাগা আমপাবলিকরা নিজেটের ট্যাক্সের টাকা দিয়ে সেই ঋণ শোধ করবে। এ আর এমন কি!
আমপাবলিকদের ট্যাক্সের টাকার মালিক তো সরকারী দলের মন্ত্রী আর আমলারা...


খবরঃ
পরমাণু শক্তি কেন্দ্র
রূপপুর: আর কত দূর?
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×