আমার ডায়েরী থেকে ছেড়া পাতা - ১২
২৫ শে জুন, ২০১১ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পরে নিজের রুম গুছানোর চেষ্টা করলাম। খাটে নতুন বিছানা দিলাম। দেওয়ায় সময় মনে হল আমি জীবনটাকে অনেক বেশী পারফেক্ট করতে চেয়েছিলাম, তাই বোধহয় সব কিছু বেশী এলোমেলো হয়ে গিয়েছে।
নিজের মনে কিছু প্রশ্ন আসল, আসলে আমি কেমন? এলোমেলো নাকি গুছানো? খারাপ নাকি ভাল? মনে হল আমি মাঝে মাঝে গুছানো, মাঝে মাঝে এলোমেলো। নিজেই সখ করে অনেক কিছু গুছাই আবার এলোমেলোও করে দেই। যেমন বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে একটু পরে বই খাতা, জামা কাপড় ছড়িয়ে পুরো জিনিসটা এলোমেলো করে ফেলব, আবার গুছানোর সময় সব দিকে সমান ভাবে টান টান না হলে মন ভরে না। আজব লাগল নিজের কাছেই!
অন্যদিকে আমার আলমারি, পড়ার টেবিলের দিকে তাকালে যে কেউ দুনিয়ার সব থেকে অগোছালো মেয়ে উপাধি দিতেও দেরি করবে না। নিজেকে বিশ্লেষন করতে খুব ইচ্ছা হয়, জানতে ইচ্ছে করে আমি কেমন! যতই নিজেকে জানার ইচ্ছে তীব্র হয় ততই নিজেকে হারিয়ে ফেলি, অচেনা লাগে খুব বেশী!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা...
...বাকিটুকু পড়ুনশিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন