somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডুয়েলঃ যে খেলা ছিল জীবন,মরণ এবং সম্মানের

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডুয়েল হতে পারে আপনার শত্রু আপনাকে চ্যালেঞ্জ করলে, অথবা আপনার প্রেমের প্রতিযোগি আপনাকে চ্যালেঞ্জ করলে অথবা নিজেকে নারীদের সামনে সম্মানিত করার জন্য আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে চ্যালেঞ্জ করলে।



ডুয়েল ছিল এমন এক খেলা যেখানে কারও চ্যালেঞ্জ না গ্রহন করা ছিল অসম্মানের । চরম অসম্মানের। যে খেলায় মৃত্যুকে হাতের মুঠোয় রাখতে হয়! ! !

ডুয়েলঃ দুইজন মানুষ সমান অস্ত্রশস্ত্র নিয়ে সমান কিছু রুল ফলো করে ফাইটিং করাকে ডুয়েল বলে। এবং এই মারামারি অবশ্যই আয়োজিত এবং দুই পক্ষের সমান সম্মতি থাকতে হবে।

ডুয়েল যতটা না আক্রমনের বা প্রতিহিংসার খেলা, তার থেকে বেশি ছিল সম্মানের। মানুষ সম্মান রক্ষার্থে ডুয়েল খেলতো। এবং এই ডুয়েল হয়ে যায় পুরুষদের একচ্ছত্র সম্পত্তি ( মেয়েদের এত সাহস আছে নাকি :P ) অবশ্য ডুয়েল ইউরোপে শুরু হলেও ইউরোপেই নিষিদ্ধ হয়ে যায় ১৭ শতকের শুরুর দিকে।

ডুয়েলের ইতিহাস অনেক পুরানো। ১২১৫ তেও ডুয়েলের কথা শুনা যায়।

প্রথম দিকে ডুয়েল নিয়মিত খেলা হত আধুনিক ইয়োরুপের শুরুর দিকে। এবং তা আধুনিক ইউরোপের সময়কাল (১৯ শতক থেকে ২০ শতকের প্রথমদিক) পর্যন্ত চলতে থাকে। এই ডুয়েল খেলতেন মিলিটারি অফিসাররা পর্যন্ত।



১৭ শতক এবং ১৮ শতকের মাঝামাঝি পর্যন্ত ডুয়েল খেলা হত তরবারি দিয়ে। এবং এই তরবারির স্পেশাল কয়েকটা মোডেল ছিল। ১৮ শতকের শেষ দিক হতে সম্পুর্ন ১৯ শতক ডুয়েল খেলা জনপ্রিয় ছিল পিস্তল দিয়ে। ডুয়েলিং পিস্তলের স্পেশাল সেট ( এক জোড়া) সাধারণত তখন কার দিনের ধনী অথচ সাহসীদের সাথে সবসময় থাকতো।

শোনা যায় ডুয়েল মূলত ইতালি থেকেই শুরু। code duello, বা "code of duelling" ডুয়েলের উপর লেখা প্রথম বই যা প্রকাশিত হয় বা দেখা যায় ইতালির রেনেসাঁ যুগে। প্রথম সুন্দর ভাবে সাজানো ডুয়েলিং কোড প্রকাশিত হয় রেনেসাঁ যুগেই, ফ্রান্সে। ১৭৭৭ সালে আয়ারল্যান্ড ও একটি কোড ডুয়েলো প্রকাশ করে যেটাকে মূলত আমেরিকান ডুয়েলিং কালচার ফলো করে থাকে।

ডুয়েলে অংশগ্রহণকারী প্রতিটা লোকই তার একজন বিশ্বস্ত সহকারী নিয়োগ দিতে পারে। যাকে ডুয়েলীয় ভাষায় “সেকন্ড” বলা হয়। এই সেকন্ড এর ভ্যারাইটিজ কাজ আছে। সেকন্ডের কাজের মধ্যে অন্যতম হল, এই ডুয়েল ফেয়ার কিনা, অস্ত্র সমান কিনা, এবং অস্ত্র গুলো চেক করা। ডুয়েলের ফলাফলও এই সেকন্ড রা দিয়ে থাকে। তবে ওয়েপন একই হতে হবে বা সাক্ষী বা সেকন্ড থাকতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই।



যেখানে ডুয়েল খেলা হবে সে জায়গাকে বলা হয় ফিল্ড অব অনার। এই ফিল্ড অব অনার সাধারণ এমন জায়গা হয় যেখানে কেউ ডুয়েলের মধ্যে ঝামেলা পাকাতে পারবে না। এর জন্য প্রত্যেকটি দেশে কিছু জনপ্রিয় জায়গা ছিল। ফিল্ড অব অনার খেলোয়াড়রাই চয়েজ করতেন।

ডুয়েলের ফলাফল অনেক ভাবে নির্ধারন করা হয়।

১) ফার্স্ট ব্লাডঃ এই ক্ষেত্রে ডুয়েলে কেউ আহত হলেই খেলা শেষ। যদি আহত খুব অল্প পরিমানেও হয়।

২) যতক্ষন পর্যন্ত একজন এমন ভাবে আহত না হয় যে সে আর খেলায় অংশগ্রহন করতে পারবে না

৩) আমৃত্যু । যতক্ষন পর্যন্ত একজন প্রতিযোগী মারা না যায়।

৪) পিস্তল ডুয়েলের ক্ষেত্রে, প্রথম ফায়ারে যদি কেউ আহত না হয়
এবং চ্যালেঞ্জকারী যদি বলে সে সন্তষ্ট তাহলে খেলা সমাপ্তি ঘোষনা হয়। যদি চ্যালেঞ্জকারী জানায় সে অসন্তষ্ট তাহলে আবার খেলা হয়।

পিস্তল ডুয়েলে কোন ফাঁপা গুলি বা প্রাক্টিস করা কড়াকড়ি ভাবে নিষিদ্ধ! আইরিশ ডুয়েলিঙ কোডে।

আর যদি এক প্রতিপক্ষ এমন ভাবে আহত হয় যে সে আর ডুয়েলে অংশ নিতে পারবে না তাহলে তার যে সেকন্ড আছে সে ডুয়েলে অংশ নিবে আহত ব্যক্তির বদল। এটি সাধারণত তরবারি ডুয়েলে ঘটে থাকে।

পিস্তল ডুয়েলের ক্ষেত্রে দুইজন প্রতিপক্ষের হাতে অস্ত্র দেয়ার পরে তারা আগেই নির্ধারিত নির্দিষ্ট জায়গায় দাঁড়াবেন । ওদের মধ্যকার দূরত্ব মাপেন সেকন্ডরা। এবং মাঝেমধ্যে দুইজনের মাঝখানে একটি ছুরি গেঁথে দেয়া হয়। গুলি করা শুরু হয় সেকন্ড এর হ্যান্ডকারচিফ ফালানোর পরে। এটিতে ফাঁকি দেয়ার চান্স কম থাকে।

আর ও একটি সিস্টেম আছে যেখানে চ্যালেঞ্জকারী আগে গুলি করার সুযোগ পায়।



সবসময় যে ডুয়েল জীবন মৃত্যু নিয়ে ঘটে তা না। অনেক সময় ডুয়েলে আনকমন জিনিস থাকে। যেমন ১৮০৮ এ ফ্রান্সে ২ জন ডুয়েল খেলেছিল একজন আরেকজনের হাতে থাকা বেলুন ফুটানোর জন্য।

ডুয়েলের প্রকারভেদঃ

১) আমেরিকান ডুয়েল

২) এন্টিকুয়েইটি

৩) এশিয়ান ডুয়েল

৪) অস্ট্রেলিয়ান ডুয়েল

৫) ব্রিটিশ এন্ড আইরিশ ডুয়েল

৬) কানাডিয়ান ডুয়েল

৭) ফ্রেন্স ডুয়েল

৮) জার্মান ডুয়েল

৯) ইতালিয়ান ডুয়েল

১০) নিউজিল্যান্ড ডুয়েল

১১) পর্তুগীজ ডুয়েল

১২) রাশিয়ান ডুয়েল

১৩) স্প্যানিশ ডুয়েল

১৪) সাউথ আমেরিকান ডুয়েল

১৫) সুইডিশ ডুয়েল

১৬) সুইস ডুয়েল

১৭) প্রপোজড ডুয়েল

ডুয়েল ধীরে ধীরে সম্পুর্ন পৃথিবীতেই ছড়িয়ে যায়। জাপানে তাদের স্টাইলে কারাতে ফারাতে দিয়ে খেলতো।

বর্তমানে ডুয়েল সব দেশেই নিষিদ্ধ। যদিও আমেরিকার বুনো পশ্চিমে ডুয়েল এখনো খেলা হয়ে থাকে। কানাডায় ডুয়েল প্রথম থেকেই নিষিদ্ধ ছিল। কাউকে ডুয়েল খেলার আমন্ত্রন জানানও আইনত দন্ডনীয়।


ডুয়েল পিস্তলস


ডুয়েল অনেক মুভিতেও দেখানো হয়েছে। দ্যা বিগ কান্ট্রি অথবা জেমস বণ্ডের দ্যা ম্যান উইথ দ্যা গোল্ডেন গান।

বিখ্যাত রাশিয়ান লেখক আলেক্সান্ডার পুশকিন ছিলেন অনেক বিখ্যাত ডুয়েল প্লেয়ার। উনি প্রায় ২৯ টির মত ডুয়েল খেলেছিলেন। এক আর্মি অফিসারের সাথে খেলার সময় তিনি মারা যান।


তথ্যঃ উইকিপিডীয়া
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
৭৬টি মন্তব্য ৭৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×