somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাটারি মানব পাজকিচ

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৫৪ বছর বয়সী এই সার্বিয়ান অত্যাশ্চর্য এক
ক্ষমতার অধিকারী। দেহে প্রবাহিত
করতে পারেন উচ্চমাত্রার বিদ্যুৎ। বিদ্যুৎ
জমা করেও রাখতে পারেন ব্যাটারির মতো
লোডশেডিংয়ে সার্বিয়ার পোজারেভাক
শহরটি অন্ধকারে ডুবে গেলেও পাজকিচের
বাড়ি ঝলমল করে আলোয়। প্রচণ্ড
শীতে রাস্তাঘাট
বরফে ঢেকে গেলে বন্ধুরা হানা দেন তাঁর
বাড়িতে। পাজকিচের 'উষ্ণ' আলিঙ্গনে বশ
মানে হাড়কাঁপানো শীত। স্লাভিসা পাজকিচের
বাড়িতে আলোর অভাব হয় না কোনো দিনই।
৫৪ বছর বয়সী এই সার্বিয়ান অত্যাশ্চর্য এক
ক্ষমতার অধিকারী। দেহে প্রবাহিত
করতে পারেন উচ্চমাত্রার বিদ্যুৎ। বিদ্যুৎ
জমা করেও রাখতে পারেন ব্যাটারির মতো।
বিজ্ঞানের বহু
বাঘা পণ্ডিতকে তিনি দ্বন্দ্বে ফেলে দিয়েছেন
দেশের লোকে অবশ্য আদর করে 'ব্যাটারি-
মানব' নামেই ডাকে তাঁকে।
১৭ বছর বয়সে কারখানায় কাজ করার সময়
পাজকিচ প্রথম নিজের দেহে এই অদ্ভুত
বৈশিষ্ট্য টের পান। সেদিন বৃষ্টি হচ্ছিল। তাঁর
কয়েকজন সহকর্মী অলসভাবে রেলিংয়ে ভর
দিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ
ছিটকে সরে এলেন সবাই_ধাতব
রেলিং বিদ্যুতায়িত হয়ে গেছে! কৌতূহলবশত
পরখ করতে এগিয়ে গিয়েছিলেন পাজকিচ।
বিস্ময়ের সঙ্গে লক্ষ করলেন, অন্যদের
মতো কোনো অস্বাভাবিকত্ব টের পাচ্ছেন না।
কয়েক দিনের মাথায় পাজকিচ আবিষ্কার
করলেন, বৈদ্যুতিক প্লাগে হাত
দিয়ে বসে থাকলেও কোনো ক্ষতি হয়
না শরীরের। শুধু তাই নয়, বিদ্যুৎ তাঁর
মর্জিতে রীতিমতো উঠেবসে!
প্রয়োজনে দেহে তৈরি করতে পারেন
অস্বাভাবিক তাপ।
দাঁতে কামড়ে জ্বালাতে পারেন বাল্ব।
পানি গরম করতে বা সসেজ রাঁধতে দরকার হয়
না চুলার। পাজকিচের দুটি হাতই যথেষ্ট।
গিনেস বুকে দুটি ভিন্ন রেকর্ডের পাশে নাম
তুলেছেন পাজকিচ। প্রথমবার ১৯৮৩ সালে।
সাধারণ মানুষ যেখানে ৫০ ভোল্ট বিদ্যুতেই
কাবু হয়ে যায়, সেখানে তিনি ২০ হাজার
ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত করেছিলেন শরীরের
মধ্য দিয়ে।
২০ বছর পর ২০০৩ সালে এক কাপ পানির
তাপমাত্রা উন্নীত করেন ৯৭
ডিগ্রি সেলসিয়াসে। সময় লেগেছিল মাত্র এক
মিনিট সাঁইত্রিশ সেকেণ্ড। এক মিলিয়ন
ভোল্টের জেনারেটর চার্জ করে শিগগিরই
আরো একটি রেকর্ড বগলদাবা করার
ইচ্ছা আছে তাঁর। আঙুল থেকে লেজার
রশ্মি ছোড়ার কায়দা রপ্ত করারও
চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনেকের সামনে নিজের সামর্থ্যের প্রমাণ
দিয়েছেন পাজকিচ। বিজ্ঞানীরা নিশ্চিত নন
কিভাবে একজন মানুষের দেহ বিদ্যুতের
সঙ্গে এভাবে খাপ খাইয়ে নিতে পারে।
অনেকে বলেন, এটার কারণ জিনগত।
তা ছাড়া পরীক্ষায় দেখা গেছে, তাঁর
দেহে ঘামগ্রন্থি নেই। তাই
বিজ্ঞানীরা ভাবছেন দেহ নয় বরং ত্বকই
পাজকিচের বিদ্যুৎ প্রবাহের কাজ করে।
অপূর্ব এই ক্ষমতার প্রদর্শনীই এখন পাজকিচের
পেশা_'মানুষ বলে বিদ্যুৎ কারো বন্ধু
হতে পারে না। কথাটা আমার বেলা প্রযোজ্য
নয়।'
দারুণ ক্ষতাবান এই মানুষটা মাঝেমধ্যে বিরাট
ঝামেলায় পড়ে যান। যেমন
প্রদর্শনী শেষে যখন মুগ্ধ দর্শকের দিকে হাত
বাড়িয়ে দেন, অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার
ভয়ে আগ্রহ থাকলেও তাঁর সঙ্গে হাত
মেলাতে সাহস পায় না!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলী সৈন্যদের কড়া নিরাপত্তাবেষ্টনী পাড়ি দিয়ে ফিলিস্তিনের হেবরনে নবী ইব্রাহিম আঃ এর রওজা জিয়ারত

লিখেছেন সৈয়দ নাসের, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৫



দিলু নাসের
আমাদের গাড়ি ছুটে চলছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভূমি পিএলও শাসিত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ভেতর দিয়ে। ইসরাইল অধিকৃত ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে ইসরাইলি... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×