অনেকদিন পরে তোমার সাথে দেখা হবে
হয়তো কোন জোসনা রাত্রির শেষে
আমি দিনের আলোয় কান্নাকে লুকাই
রাতের অসহনীয় যন্ত্রনায় ভেঙ্গে পড়ি।
সীমাহীন ভালবাসা দিলে
কঠিন বিচারের কাছে আমায় নিঃস্ব করলে,
বিপন্নতার মাঝেই বয়ে চলা এ জীবন
অপ্রত্যাশিত কিছু স্বপ্নই সঙ্গী আমার।
রক্ত মাখা গোলাপ তুমি তুচ্ছ করলে,
অন্ধকার স্বপ্নের বিলাসীতায় ভাসলে
উত্তাল ঝড়ে নিজেকে বিসর্জিত করলে
কোন একটা মনকে মৃত্যুর প্রাণে,দ্বাড় করে
আমি ব্যর্থ পথযাত্রী---
প্রতীক্ষা আর অবহেলা দিলে
জীবনকে বিচ্ছিন্ন করলে জীবন থেকে
প্রকৃতির ভাবনা তুমি ধ্বংস করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


