somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশের প্রধানমন্ত্রী

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ সাধারণত নিজ নিজ দুঃখ/ দুর্বলতা ঢেকে রাখার চেষ্টা করে। শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক; যেকোন দুঃখ/ দুর্বলতাই হোক না কেন, মানুষ কখনোই তা প্রকাশ করার চেষ্টা করে না, অন্তত নিজে ঢোল পিটিয়ে নিজের দুঃখের দিক প্রচার করে না। ব্যতিক্রম শুধু ভিক্ষুকেরা।


ভিক্ষুকেরা মানুষের করুনা পাওয়ার জন্য নিজ নিজ শারীরিক দুঃখ/ দুর্বলতা যত বেশি সম্ভব প্রকাশ করে রাখে। তারা সেটা করে বেশি বেশি মানুষের দয়া পাওয়ার জন্য।
কয়েক বছর আগে কথাসাহিত্যিক হুমায়ূন আজাদ ঢাকার রাস্তায় উগ্রপন্থী মৌলবাদীদের হাতে আক্রান্ত হয়ে চাপাতির কোপে রক্তাক্ত হয়েছিলেন।


বৃদ্ধ বয়সে এই হামলার রেশ তিনি আর কাটিয়ে উঠতে পারেন নি। এ ঘটনার কিছু দিন পর তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পর তাঁর জন্ম/ মৃত্যু দিবসে তাঁর যে ফটো বিভিন্ন পেপার এ ছাপা হয়েছিল তা তো তাঁর সেই রক্তাক্ত আহত ফটো ছিল না।


ছিল সুস্থ হুমায়ূন আজাদ আজাদের ফটো। তাঁর পরিবাবের ড্রইং রুমেও নিশ্চই তাঁর একটি সুন্দর প্রতিকৃতি লাগানো আছে। আমাদের পরিবারের কেউ যদি দুর্ঘটনায় মারা যায়, তখনো আমরাও তাঁর বিকৃত লাশের কোন ফটো দেয়ালে টাঙিয়ে রাখবো না।
বাংলাদেশ সরকারের একটি আইন হচ্ছে সরকার প্রধান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।


ভালো কথা, আমাদের কোন আপত্তি নেই। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সভাকক্ষে টাঙ্গানো বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি কি কেউ খেয়াল করেছেন? প্রতিকৃতিটি জীবিত বঙ্গবন্ধুর নয়। ১৫ই আগস্ট তাঁকে হত্যা করার পরে তাঁর লাশের কয়েকটি ফটো তোলা হয়েছিল।


তাঁর মধ্যে এটাই সবচেয়ে বেশি পরিচিত। এ ফটোটির আদলে অঙ্কিত একটি তেল রঙের চিত্র শোভা পায় প্রধানমন্ত্রীর সভাকক্ষে। অনেক খুজেও নেটে তেলচিত্রটি না পাওয়ায় আমি এখানে দিতে পারলাম না। তবে প্রধানমন্ত্রীর কোন সভার খবর যেকোন টিভি চ্যানেলে খেয়াল করে দেখলেই তেলচিত্রটি দেখতে পারবেন। একটি লাশের ফটো, তা যারই হোক না কেন, তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সংরক্ষণ ও প্রদর্শন করা কি খুব জরুরি? জরুরি হলে কেন?
কেন আমার দেশের প্রধানমন্ত্রী ভিক্ষুকের মত মানুষের দয়া আর করুনা ভিক্ষা করবেন?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×