somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের রাজা-তন্ত্র

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এমন এক দেশে বাস করি যেখানে গত কয়েকশ বছরেও গণতন্ত্র ছিল না। একারনে আমরা এটিও জানি যে গণতন্ত্র আসলে ঠিক কেমন। বিভিন্ন জ্ঞানী মানুষের মুখে আমরা গণতন্ত্রের কথা শুনি, বোঝার চেষ্টা করি। কেউ কেউ বুঝেছেন বলেও ভ্রম হয়। কিন্তু সত্য হল, গণতন্ত্র ঠিক কিরকম তা আমাদের মধ্যে কেউই আসলে উপলব্ধি করতে পারি না। এর কারন হচ্ছে, আমরা যারা আশৈশব এ দেশে বাস করছি তারা তো কখন গণতন্ত্র দেখার সুযোগই পাইনি।

গত প্রায় ৩ দশক ধরে গণতন্ত্রের মুখোশে দেশে চলছে এক অদ্ভুত রকমের রাজতন্ত্র। গণতন্ত্র শব্দটিকে বিক্রি করে যারা এই রাজতন্ত্র চালিয়েছে তাদের কোন পক্ষকেই আমরা আর বিশ্বাস করতে পারছিনা। পারছিনা বলেই মুখোশ পরা রাজতন্ত্রের সবচেয়ে নগ্ন রূপটি গত কয়েক বছর যাবত প্রকাশিত হলেও আমাদের কেউই তেমন কোন প্রতিক্রিয়া দেখাচ্ছি না। প্রতিক্রিয়া না দেখানোর কারন একাধিক। গত ৩ দশকে গণতন্ত্রের মুখোশধারী মানুষেরা ক্রমাগত আঘাত করে করে দুর্বল গণতন্ত্রকে ততোধিক দুর্বলতর করে ফেলেছে। সুবিধা ভোগীরা সংখ্যায় এত বেড়ে গেছে যে তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো সহজ কাজ নয়। দ্বিতীয়ত, এক পক্ষকে আঘাত করলে তার প্রতিপক্ষ শক্তিশালি হবে। কিন্তু অপর পক্ষের উপরও আস্থা আনা যায় না, তারাও মুদ্রার অপর পিঠ মাত্র। গুমগত মানের যেহেতু কোন পরিবর্তন হবে না সেহেতু শুধুমাত্র মুদ্রার পিঠ বদলানোর জন্য এত ত্যাগ স্বীকার করার দরকার কি? একারনেই, এই একবিংশ শতাব্দিতে এসেও আমরা গণতন্ত্র নিয়ে সম্পূর্ণ রকম নিঃস্পৃহা প্রদর্শন করে যাচ্ছি। গত ৩ দশকে যে দেশটির জনগনের গড় আয়, গড় আয়ু, প্রসুতি মৃত্যু, শিশু মৃত্যু, পয়ঃনিষ্কাশন, শিক্ষার হার, বার্ষিক প্রবৃদ্ধি প্রভৃতি প্রভুত উন্নতি করেছে তারাই গণতন্ত্রের ব্যাপারে চরম উন্নাসিক।

এই উন্নাসিকতার সুযোগে মুখোশধারীরা বিশেষ ক্ষমতা আইন পাস করে, সম্প্রচার নীতিমালার মত কালো আইন পাস করার উদ্যেগ নেয়ার সাহস করে। আর্থ-সামাজিক অন্যান্য সকল খাতে উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও রাজনৈতিক সংস্কৃতিতে আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি। এ উন্নতিতে তৃপ্তির ঢেঁকুর তোলার কোন অবকাশ আমাদের নেই। মুখোশধারী রাজতন্ত্রের কালো বিড়াল যখন আমাদের আর্থ-সামাজিক উন্নতি ধংস করা শুরু করবে, তখন কিন্তু সে অপশক্তিকে বাধা দেবার মত শক্তি আমাদের আর নাও থাকতে পারে।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×