আমাদের স্বাধীনতার মাসে আসুন তিব্বতের স্বাধীনতাকামী মানুষদের সাথে সংহতি প্রকাশ করি
১৮ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মধ্য এশিয়ার অঞ্চল তিব্বত যার আদি অধিবাসীরা আমাদের কাছে তিব্বতী নামে পরিচিত। তাদের দেশ অনেক আগে লুট হয়ে গেছে। ১৯১২ সালের পর থেকে কখনো ব্রিটিশ, কখনো চীনের থাবায় ছিন্নভীন্ন হয়ে গেছে তাদের মানচিত্র। আজ টুকরো টুকরো খন্ডগুলো জুড়ে আদি তিব্বতের খোজ পাওয়া অসম্ভব। তারপর ১৯৫১ সালে তিব্বতের পুরো দখল নিয়ে নেয় চীন, আজো সেখানে চীনের শাসন চলছে। সেই সময়কার আন্দোলনের শেষ চিহ্নটুকু ধুয়েমুছে ফেলা হয় তিব্বতীদের রক্ত দিয়ে । আন্দোলন ব্যর্থ হলে তিব্বতীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা ভারতে আশ্রয় নেন এবং সেখানে প্রবাসী সরকার গঠন করেন। এমনি ভাবেই চলছিল সব, নতুন বিশ্ব শক্তি চীনের কর্মকান্ডে হস্তক্ষেপ করতে সাহস করে না কেউ। কিন্তু সেখানকার সাধারণ মানুষের মন থেকে মুছে যায় নি স্বাধীন তিব্বতের মানচিত্রটি। শক্তিধর সাম্রাজ্যবাদীদের নখরেও টুকরো হয়নি তাদের হৃদয়ে লালিত প্রিয় মাতৃভূমির মানচিত্রটি। তাইতো আজো তারা স্বপ্ন দেখে। আজ তারা আবার বিদ্রোহী হয়ে ওঠে। আজ তারা আবার মাতৃভূমির মুক্তির জন্য সংগ্রাম করছে। আমার বাইরের পৃথিবীতে বসে জানতে পারছিনা সেখানে প্রতিদিন কত জন দেশের মুক্তি সংগ্রামে শহীদ হচ্ছে। জানি আমরা কিছুই করতে পারবো না!
তবুও............ আসুন, আমাদের স্বাধীনতার মাসে তিব্বতের স্বাধীনতাকামী মানুষের সংগ্রামের সাথে আমরা একাত্মতা ঘোষনা করি।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৮ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন