অনেক রেগে ছিল ত্রিনা। ধীরে ধীরে রাগ কমে আসছে। আবেগের কাছে ইগোর পরাজায় হচ্ছে এমন অবস্থায় কল করবেনা করবেনা করেও অপূর্ব কে কল টা করেই ফেললো।
টু...ট টু...ট টু...ট......... (একি সাথে তালে তাল মিলিয়ে চলছে হৃদস্পন্দন... ধুক...ধুক ধুক...ধুক... ধুক...ধুক... রিসিভ কি করবেনা?)
অপূর্বঃ হ্যালো
ত্রিনাঃ হ্যালো
অপূর্বঃ কেমন আছ?
ত্রিনাঃ ভালো
(কিছুক্ষণ নিরবতা... অপূর্বই আগে শুরু করল।)
অপূর্বঃ আ... কিছু বলবা?
ত্রিনাঃ না। কিছু বলার জন্য কল করিনি। [মনে মনে বলল, অনেক কিছু বলতে চাই। তুমি বুঝনা??]
অপূর্বঃ ও আচ্ছা। কেমন চলে দিন কাল?
ত্রিনাঃ ভালো
অপূর্বঃ হম... ইট শুড বি।
ত্রিনাঃ আমি ভেবেছিলাম আপনি অফিসে। তাই কল করেছিলাম যেন আপনার কথা বলার সুযোগ না হয়, আর আমিও চুপ করে থাকতে পারি। [আমি তোমার কথা শুনতে চাই। বুঝনা কেন? তোমার কথা শুনতেই আমার বেশী ভাললাগে।]
অপূর্বঃ না, আমি অফিসে না।
ত্রিনাঃ ও আচ্ছা! [কোথায় তা বলনা ক্যান? এতো আওয়াজ কিসের? বৃষ্টি নাকি?]
ডিস্টার্ব করছি?
অপূর্বঃ না। আমিতো অফিসে না।
ত্রিনাঃ তার মানে কি? অফিসে থাকলে ডিস্টার্ব হন? [উফ... রাগ লাগছে। আমি কল করলে তুমি ডিস্টার্বড হও? মানে হয় কোন?? উফ...]
অপূর্বঃ হ্যাঁ। কাজে বিজি থাকলেতো ডিস্টার্বড হবই।
ত্রিনাঃ আমি কল করলে ডিস্টার্বড হন? আমি??? [এবার তো আবার রাগ লাগছে। আর কল ই করবনা। ধুর।]
অপূর্বঃ আজিব! কাজে বিজি থাকলে ডিস্টার্বড হবনা?
ত্রিনাঃ কিন্তু আমিতো কথা বলিনা। চুপ করে থাকি......... [মন টাই খারাপ হয়ে গেলো।]
অপূর্বঃ দোষ চাপিয়ে দিচ্ছ কেন?
ত্রিনাঃ কোথায় দোষ চাপালাম? আমিতো শুধু বললাম চুপ করে থাকি।
(আবার কিছুক্ষণ নিরবতা... অপূর্বই আগে শুরু করল।)
অপূর্বঃ চুপ করে আছ ক্যান? কিছু বালার না থাকলে কল রাখো। যখন কিছু বলার থাকবে তখন কল দিও। ইট উইল মেইক মি হ্যাপি।
ত্রিনাঃ আমি কল করে চুপ করে থাকলে কি হ্যাপি হন না? [কান্না আসতেসে। ধুর তুমি কিচ্ছু বুঝনা। এতো কঠিন কেন তুমি??]
অপূর্বঃ না। কথা বলার কিছু থাকলে তখন কল করলে হ্যাপি হব। শুধু শুধু মানুষের রাগ দেখতে ভাল্লাগেনা। চুপ করে থাকার মানে রাগ দেখানো।
ত্রিনাঃ হম... [আমি রাগ দেখাতে চুপ করে থাকিনি। রাগ দেখানোর হলেতো কল ই করতাম না।]
অপূর্বঃ ওকে। বাই। আল্লাহ্ হাফেয।
ত্রিনাঃ হম।
অপূর্বঃ বাই।
ত্রিনা লাইন কেটে দিলো। ওর আবারো রাগ লাগছে। নিজের উপর। আর কিছুটা কষ্ট ও। ও জানে অপূর্ব রোবট টাইপের মানুষ। কখনোই সুন্দর কিছু বলে না। জেনেশুনে সে কেন যে বারবার ওর কাছে যায় আর কষ্ট পায় সে নিজেও জানেনা। হয়তো সে কষ্ট পেতে ভালবাসে বলেই বারবার অপূর্বর কাছে ছুটে যায়। আর অপূর্ব, ত্রিনা কে ভালোবাসে বলেই হয়তো কষ্ট দেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


