স্বপ্ন গুলো কেমন যেন কাঁচের মতো হয়,
বিশাল বড় কাঁচ।
তাই ভাঙ্গার শব্দ টা অনেক জোরালো হয়...
মনে হয় এই বুঝি পৃথিবীটাই ভেঙ্গে পড়লো...
তবুও স্বপ্ন দেখি তোমায় দেখতে পাবো বলে।।
স্বপ্ন গুলো কেমন যেন কাঁচের মতো হয়-
স্বচ্ছ কাঁচের ওপাড়ে তাকালে আমি তোমায় দেখতে পাই।
তুমি আর আমি, আমি আর তুমি
পাশাপাশি আমি তুমি
আর আমাদের স্বপ্নময় সুখানুভূতি গুলো...
সবই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়,
ঠিক যেমনটি কাঁচের গুঁড়ো হয়...।।
স্বপ্ন গুলো কেমন যেন কাঁচের মতো হয়-
ভঙ্গুর, অল্প আঘাতেই ছারখার হওয়ার মতো।
না না, আর না
আর স্বপ্ন দেখব না
আমার ভাঙ্গা স্বপ্নের সাথে আমি তোমায় গুঁড়ো হতে দেবনা।
মিথ্যা স্বপ্নে টুকরো হয়ে যাওয়া তুমি- উফফ,
সে যে কি ভীষণ কষ্ট তা শুধু ঈশ্বরই জানেন।
তাই কিছুটা স্বার্থপর হলাম আমি,
আমার ঠুনকো স্বপ্নে তোমার অস্তিত্ব নিষিদ্ধ করলাম।
কারণ---
আমার স্বপ্ন গুলো কেমন যেন কাঁচের মতো হয়...।।
(23rd sep11, 3:30AM)
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


