somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবেন না প্লিজ

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন এমনিতেই অনেক খারাপ ছিল সেহরীর পর থেকে। একজন কাছের মানুষের আচরণে কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম সারারাত (শব-ই-কদর) আল্লাহ্‌-এর ইবাদাত করার পর যদি তিনি আমাকে কষ্ট দেন তবে তা-ই মাথার উপর। কষ্ট পেয়েছি কিন্তু আশা ছাড়িনি। আল্লাহ্‌-এর উপর ভরসা ও কমেনি এতোটুকু। জীবনে কম খারাপ সময় আসেনি আমার। কিন্তু কখনোই আশা হারিয়ে নিরাশ হইনি। আজ দিনের দ্বিতীয় কষ্ট টা পেলাম। আসলে কষ্টর চেয়ে বেশী হলাম শক্ড।

একটু আগে হঠাৎ নেট সার্ফিং করতে গিয়ে ফেবু তে একজন এর একটা পোস্ট দেখে চোখ আমার কপালে উঠার যোগার!! সে আল্লাহ্‌ কে নিয়ে খুবই অশালীন, অকথ্য ভাষায় গল্প ফেঁদেছে। নাউজুবিল্লাহ!!!

আমার জীবনে দেখা এটাই প্রথম যে কেউ আল্লাহ্‌ কে নিয়ে এত্ত বাজে কিছু বলতে বা লিখতে পারে, কিংবা ধারনা মনে পুষে রাখতে পারে। আমি ব্লগে আসার আগে অনেকবার শুনেছি এখানে নাকি আল্লাহ্‌ এবং তাঁর রাসূল (সঃ) কে নিয়ে এমন বাজে কথার মেলা! কিন্তু বিশ্বাস করিনি। আল্লাহ্‌ এবং তাঁর রাসূল (সঃ) কে কিভাবে কেউ গালাগালি করবে???!! বিশ্বাস করতে পারিনি তখন। আজ নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছেনা আমার!!

আমি মুসলমান; তাই বলে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোন ধর্মের মানুষ কে ছোট করে দেখতে পারিনা, কিংবা তাদের বিশ্বাসের উপর হামলে পরে অকথ্য ভাষায় গালাগালি করতে পারিনা। আমি ইসলাম ধর্মে বিশ্বাস রাখি বলে বাকি সব ধর্মের প্রতি অসংযত আচরণ করবো কেন? সেই অধিকার তো আমার নাই।
ঠিক একি ভাবে অন্য ধর্মের মানুষেরও কোন অধিকার নাই আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের আল্লাহ্‌ এবং তাঁর রাসূল (সঃ) কে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করার। কিংবা কেউ হয়তো নিজেকে নাস্তিক প্রমাণ করার জন্য সব ধর্মকেই গালাগালি করে।

আমার কথা হল- আরে ভাই তোমরা তোমাদের বিশ্বাস নিয়ে থাকো না, কেউ তো মানা করেনি। কিন্তু তাই বলে অন্য মানুষের বিশ্বাসে কেন তোমরা আঘাত করতে চাও? তোমরা কি নিজেকে নাস্তিক প্রমাণ করার সাথে সাথে নিজেকে মানুষ হিসেবেও অস্বীকার করতে চাও? আমরা সবাই একই ধর্মের না হই, কিন্তু আমরা সবাই-ই তো মানুষ, নাকি? একটা পশুও কিন্তু অকারনে তার স্বজাতি কে কখনো আঘাত করেনা। তবে মানুষ হয়ে কেন তোমরা পশুর চেয়ে খারাপ আচরণ করবে??!!

আমি নিজেকে অতি মাত্রায় পরহেজগার বলবো না। ধর্ম সংক্রান্ত আমার জ্ঞান খুব বেশী না। এই স্বল্প জ্ঞান নিয়ে আমি নিজের ধর্ম কে যেমন স্রদ্ধা করেছি, ঠিক তেমনি কখনো কোন ধর্মকে অসম্মানও করিনি, আশা করি করবও না।

তোমরা হয়তো অনেক জ্ঞানী। অনেক কিছু জেনেছ। তোমাদের এমন অসংযত আচরণের পিছনে হয়তো আছে তোমাদের সেই অধিক জ্ঞান। যদি এমনই হয় ব্যাপার টা তাহলে আমি বলবো আমি আমার স্বল্প জ্ঞান নিয়েই খুশি আছি। তোমাদের মতো অধিক জ্ঞানী হওয়ার কোন ইচ্ছা আমার নাই। যে জ্ঞান মানুষ কে পশুর চেয়ে অধম করে দেয় সেই জ্ঞানের জ্ঞানী আমি কখনোই হতে চাইনা।

জ্ঞান হওয়ার পর জেনেছি- “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”। অর্থাৎ আল্লাহ্‌ ব্যতীত কোন উপাস্য নাই, মুহাম্মদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল। শুধু জেনেছি বললে ভুল হবে, মনে প্রাণে বিশ্বাস ও করেছি, করছি এবং করবো। ইনশাল্লাহ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×