বিশাল গর্জনের সাগর পাড়ে গিয়ে একা একা বসে থাকতে ইচ্ছা করছে,
যেখানে আমি একা একা হাসলে কেউ জিজ্ঞাস করবেনা-“হাসছ কেন?”
চিৎকার করলে কেউ কান পেতে শুনবেনা।
কিংবা সমুদ্রের গর্জনের জন্য আমার চিৎকার কেউ শুনতে পাবেনা।
কি বলছি, কাকে বলছি, কেন বলছি- এসব কেউ জানতে চাইবেনা...
জানি স্বপ্ন ছাড়া সম্ভব না এমন একটা যায়গায় যাওয়া...
কিন্তু স্বপ্ন কিভাবে দেখবো?
ঘুমটাও তো আসেনা......।।
ঝুম বৃষ্টিতে খোলা মাঠে সবুজ ঘাসের উপর শুয়ে ভিজতে ইচ্ছে করছে খুব।।
প্রবল বর্ষণে আমার কাঁপতে থাকা শরীর দেখে কেউ মমতা মাখা গলায় বকবেনা,
আমি যদি ভুল করেও কেঁদেফেলি, প্রবল বর্ষণের কারণে তা কেউ বুঝবেনা।
চোখের সব জল ধুয়ে যাবে...
বর্ষণ নিজেও জানবেনা আমি কাঁদছি..
জানি স্বপ্ন ছাড়া সম্ভব না এমন একটা যায়গায় যাওয়া...
কিন্তু স্বপ্ন কিভাবে দেখবো?
ঘুমটাও তো আসেনা......।।
ইশ... যদি পারতাম তবে এই রাতে পাহাড়ের মাঝে নির্জন কোন অন্ধকার সরু রাস্তায় বহুদূর হেঁটে যেতাম,
আর আমার সাথে থাকতো হাজারো জনাকি পোকা।
আমি ফিসফিস করে আমার কষ্ট গুলো বলে হাল্কা হতাম,
কিন্তু কেউ কিছু জানতে চাইতো না, বুঝতে চাইতো না।
শুধু নির্বাক জোনাকিরা পথ দেখিয়ে নিয়ে যেতো আমায় সামনের অজানা পথে।
জানি স্বপ্ন ছাড়া সম্ভব না এমন একটা যায়গায় যাওয়া...
কিন্তু স্বপ্ন কিভাবে দেখবো?
ঘুমটাও তো আসেনা......।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


