সব কিছু পুরনো হয়ে গেছে।
তুমি আমি, আমি তুমি......
আমরা সবাই।
নিজ নিজ বৃত্তের বাইরে আমরা কিছুই বুঝিনা।
আবেগ অনুভুতি গুলোও ক্রমশ ঝিমিয়ে পড়ছে।
আর হারিয়ে যাচ্ছি-
তুমি আমি, আমি তুমি......
সঙ্গে আমরা সবাই।
স্মৃতি ঘেঁটে দেখি-
জল ছোড়াছোড়ি, কাঁদা মাখামাখি।
ওই একা বসে থাকা শালিক পাখি।
তুমি আমি, আমি তুমি......
এবং আমরা সবাই।
ফিরে পাবার অদম্য ইচ্ছাটা,
আর নীল আকাশের হলুদ প্রজাপতিটা-
বাতাসে উড়াই।
তুমি আমি, আমি তুমি......
আর আমরা সবাই।
সব কিছু পুরনো হয়ে গেছে।
তুমি আমি, আমি তুমি......
আমরাই তো, আমরা সবাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


