somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা অসাধারণ ১টি মুভি “Taare Zamen par”

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন আগে থেকেই ইছে ছিলো সামুতে ব্লগ লেখার, আজ সাহস করে লেখা শুরু করলাম। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। :)
আমার দেখা অসাধারণ ১টা মুভি রিভিউ লিখবো আজ।মুভির নাম “Taare zamen par” আমার খুবই পছন্দের ১টা মুভি।এ মুভিটা আমার এতটা প্রিয় যে এটি নিয়ে অনেক কিছু বলতে পারি।




ছবিটি পরিচালনা করেছেন আমির খান এবং অভিনয় করেছেন তিনি নিজে, মুল চরিত্র ইশান্ত নান্দেকিশোর আওয়াস্তি (দারশিল সাফারি)ইশান্ত এর মায়ের চরিত্রে তিস্কা চোপড়া,বাবার চরিত্রে ভিপিন শর্মা ।চলচিত্র যে শুধু বিনোদনের জন্য এ কথাটি সম্পুর্ণ ভুল প্রমাণিত করেছেন আমির খান তার অসাধারণ পরিচালনা দিয়ে।এ মুভি দেখার সময় আপনাকে বাধ্য করা হবে শিশুর মন মানসিকতা নিয়ে চিন্তা করতে।



আট বছর বয়সি ইশান্ত লেখাপড়ায় তার কোনো আগ্রহ নেই, প্রতিটি পরীক্ষায় সে ফেল করে, অপরদিকে তার বড় ভাই সব পরীক্ষায় প্রথম।২ভাই এর মধ্যে দারুণ অমিল।ইশান্ত ভালবাসে পেইন্টিং, তার এই শিশু মনে হাজার হাজার বিস্ময় ও কল্পনা খেলা করে। অসাধারণ ছবি আঁকতে পারে সে।




পরীক্ষায় একের পর এক ফেল করায় তাকে স্কুলে আর না রাখার সিদ্বান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ, তখন ইশান্ত-র বাবা তাকে বোর্ডিং স্কুলে পাঠানোর সিদ্বান্ত নেয়।ইশান্ত অনেক কান্নাকাটি করলেও তার বাবা তার সিদ্বান্তে অটল থাকে। তার বাবার ধারণা সে দুষ্টামির জন্য পড়ালেখা করে না, তাই তাকে শৃঙ্খলা শিখানোর জন্য বোর্ডিং এ পাঠানোই শ্রেয়।



বোর্ডিং এ রেখে আসার সময় মেরি মা গানটি সকলের হৃদয় ছুঁয়ে যাবে। নতুন স্কুলে তার জীবন অসহনীয় হয়ে ওঠে।নতুন পরিবেশে সে মানিয়ে নিতে পারে না, শুধুমাত্র রাজন-র সাথে তার ভাল বন্ধুত্ব হয়



এরপর শিক্ষকদের একের পর এক মানসিক অত্যাচার এ সে যখন বিধ্বস্থ, তখন পাশের প্রতিবন্ধীদের প্রতিষ্ঠানের নিকুম(আমির খান) অস্থায়ী আর্ঠ টিচার হিসেবে জয়েন করে।প্রথম দিনই নেচে গেয়ে ছাত্রদের মন জয় করে ফেলে নিকুম।কিন্তু ইশান্ত ছিলো নির্বিকার, এ ব্যাপারটি নিকুম খেয়াল করে।পরে ইশান্ত এর স্কুলের খাতা চেক করে তার সমস্যা বুঝতে পারে সে।এক ছুটির দিনে ইশান্ত-র বাড়ি গিয়ে তার বাবা মাকে সব বুঝিয়ে বলে, যে তাদের সন্তান dyslexia তে ভুগছে এবং নিকুম ইশান্ত এর আঁকা পেইন্টিং দেখে বিস্মত হয়।এরপর সে নিজে স্কুল কর্তৃপক্ষ-র অনুমতি নিয়ে ইশান্তর দায়িত্ব নেয়। আদর ভালবাসা দিয়ে অতি যত্ন সহকারে তাকে লেখাপড়ায় দক্ষ করে তুলে।







অবশেষে স্কুলে আর্ট মেলার আয়োজন করা হয়, সেখানে সকল শিক্ষক ও ছাত্ররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ইশান্ত বিজয়ী হয় নিকুমকে পরাজিত করে। ;)

অল্প কথায় আসলে এ মুভিটি সম্পর্কে উপস্থাপন করা সম্ভব নয় । তাও চেষ্ঠা করেছি যতুটুকু সম্ভব সুন্দর ভাবে উপস্থাপন করার।




সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×