সকাল থেকে মন খারাপ ছিল...কোন কারণ ছাড়াই। কিন্তু আম্মু ঘুম থেকে উঠেই মন ভালো করে দিল। ... বাসার ধুম ধাম শব্দ, হই চই নিয়ে আসছে আমাদের বাসার sound pollution. আমার ছোট ভাই তানিম। যাক ২/৩ দিন ঝগড়া করা যাবে মন ভরে।
ওর সাথে আমার ৪ বছরের তফাত। আমি বড়। কিন্তু আমাদের দেখলে মনে হয় না, সারাক্ষন মারামারি, চিল্লাচিল্লি । বাসায় থাকলে তার কাজ গেম খেলা আর আমাকে তার details বলা। আগে গেম খেলা নিয়ে চিল্লাইতাম দেখে ফাজিলটা আমাকেও খেলা শিখাই দিল... এখন! আর ও খেলতে বসলে আমাকেও বসতে হবে বিশেষ করে racing game। আমি নাকি তার lucky charm। কিন্তু মারামারির সময় সেটা মনে থাকে না!!!
আমরা গল্প করতে বসলে আর সারা দুনিয়ার কথা মনে থাকে না। সব গল্প...স-ব। কিন্তু এখন আর হয় না। এখন যে আর বাসায় থাকে না। SUST এ পড়ে। chatting হয়, ফোনে কথা হয় কিন্তু তাতে কি আর গল্প হয়??? মাঝে মাঝে মনে হয় SUST কেন ঢাকায় না???!!!
ও থাকলে আমার কোন ঝামেলা হয় না। এমনিতে তো ছোট আমার চেয়ে তবে আমার প্রবলেমগুলো ওই solve করে। আগে pc তে প্রবলেম হোক আর কোন মুভি দেখার ইচ্ছে হোক সব ওই করত। আর এখন দুনিয়ার সব ঝামেলা আমার ঘাড়ে...
তানিম না থাকলে আমার আর আম্মুর বাসায় কিছুই করার থাকে না। ও থাকলে ওর পিছনে দৌড়াইতেই টাইম শেষ। আম্মু কি খাব, আপু কি খাওয়াবি , খাওয়াই দে এই সব হুকুম পালন করতে করতেই দিন শেষ। আর shave কর, চুল কাট এগুলা নিয়া তো প্রতিদিন চিল্লাইতে হয়।
ওর ও অনেক খারাপ লাগে আমি জানি। প্রতি বার যখন যায় কখনো ফিরে তাকায় না... এক দৌড়ে বের হয়ে চলে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




