somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাছ পোষা !!

২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শখ একরকম বিনোদন। টিকিট জমানো থেকে নতুন মোবাইল কেনাও মানুষের শখ । এগুলার কোনোটা বেশ বিচিত্র হয়। সে থাকতেই পারে। কিন্তু মাছ পোষা ? এই শখ দেখলেই বিরক্তি লাগে । মাছ হচ্ছে কেটে কুটে তেলে ভেজে খেয়ে ফেলার জিনিস । মাছে ভাতে বাঙালী । সেই বাঙালী পাতে মাছ না পেলেও ঘরের মধ্যে কাঁচের বাক্সে মাছ পুষবে ।

আপনার বাসায় একুরিয়াম আছে ? মাছ পোষার শক ? লক্ষ টাকার শখ । হতেই পারে । আপনি বড়লোক সেটা দেখাতে হবেনা । কোনো দরিদ্র কে পুষতে দেখেছেন মাছ । দরিদ্রদের পেছন পেছন কুকুরের বাচ্চাগুলো মাছাড়া হয় । মিউ মিউ করে বিড়াল ছানা পায়ে পায়ে ছোটে । বাড়ির আশেপাশে বিড়াল কুকুর ঘুরেফিরে আসবে ,গরীবদের মোটা চালের ভাতের উচ্ছিষ্ট খাবে । নিরামিষ খেয়ে খেয়ে কঙ্কালসার হয়ে বাঙালী কুকুর নাম কুড়াবে ।

মাছ পোষ্য নেয়া বাড়িতে ঢুকলে মেজাজ গরম হয় আশটে গন্ধে । বসার ঘর থেকে খাবার ঘর ,মনে হয় মাছের বাজার । এই গন্ধ রুম ফ্রেশনারে যায় না । ধনীদের তাতে কি ? এরা গরমে এসিতে থেকেও পারফিউম মাখবে ,শীতেও সারা শরীরে মাখাবে । শরীরে ঘাম বা দুর্গন্ধের চেয়েও এদের কাছে সুবাস মেখে আশেপাশের মানুষে নাকে ওই ঘ্রাণে মাখানো আসল কথা । সিগ্রেটের গন্ধ বাসায় না নেবার জন্য কতজনকে দেখলাম আতর মাখতে !

ঘরের মধ্যে পাতাবাহার পালবেন ? বামন বট বৃক্ষ লাগিয়েছেন ? বাস্তুশাস্ত্র মেনে বাসার মুলদুয়ার পূর্বে রেখে স্টিলের গেটের পর আবার কাঁচের গেট তাতে আবার পর্দাও লাগিয়েছেন ? আদর করে পোষা সোনালী মাছটাকে জিজ্ঞাসা করে দেখবেন সে একুরিয়ামে থাকতে চায় কিনা ? ডলফিনের সার্কাস প্রিয় নাকি সমুদ্র প্রিয় ? বড়লোক হয়েছেন আপনার মুরোদ রয়েছে প্রশ্ন করার ! করুন ।

কেউ আবার মাছকে মাছ বলে না । গোল্ডফিশকে নামের উপরে নাম দেবে । মাছ বেশি হয়ে গেলে চোখের জলে জ্যান্ত অবস্থায় নদী পুকুরে ভাসিয়ে দেবে । খাওয়া যাবেনা এমন মাছে নদী ভরবেন কেন ? নদীর মাছের খাবার নষ্ট করবেন কেন ? এরা শুধু ইলিশ মাছ চেনে । রুই কাতলা বোয়াল শুধুই ছোট বেলার হোমওয়ার্ক !

শখ আমিও করি । মানুষের কাছ থেকে পুরানো যন্ত্র চেয়ে নেই। অকেজো যন্ত্রগুলো সাজানো থাকে তাকে , কেজো যন্ত্রগুলো ব্যবহার করে পুরানো দিনের ফিলিংস নিই । শুধুমাত্র শখ করে পয়সা খরচ করার মতো ধন দৌলত আমার নেই । ছোট বেলায় এর ওর বাড়ির দেশী বিদেশী চিঠির ডাকটিকিট চেয়ে নিতাম । কোন বাসায় ডাকপিওন আসে আসবে খেয়াল রাখতাম । টিফিনের পয়সা জমিয়ে কয়েক বন্ধু মিলে তিন গোয়েন্দা কিনতাম । আমার আব্বু বাশের ব্যাঙ্কে টাকা জমিয়ে জেলায় জেলায় ঘুরতেন, সেই বেড়ানোর গল্প পঁচাত্তর বছর বয়সে এসেও শোনান ।

একটা একুরিয়াম পালতে যে খরচ সেটা বাদই দিলাম । বিদ্যুত খরচা তো গায়েই লাগে না । বসার ঘরে যে রেখেছেন , আলোময় ঘরে মাছের বক্সের দিকে তাকলেই ঝুপ করে অন্ধকার লাগে চোখে , খেয়াল করে দেইখেন । টাকা আপনার , রুমে একপাশে রং চং অনেকগুলো বই রেখে আলো ছড়াবার চেষ্টা । মেনে নিতে নিতে ভাবি কিছু বই কিনে লেখকদের মস্ত উপকার করেছেন ।

অপ্রাসঙ্গিক কথা চলে আসছে । মাছ খাবেন না পুষবেন আপনার ব্যাপার । বিরক্ত লাগলে অপচয় দেখলে বলব । মাছ পোষা বাদ দিয়ে মেডিটেশন করুন , রিহ্যাবে যান , মাথায় প্রবলেম সারান , ঘুরেফিরে বেড়ান দুনিয়া দেখুন ,গোল্ডফিশ, মলি, কইকার্প, শার্ক, এঞ্জেল , সাকার মাছ ফ্রাই করে খান ভালো লাগবে ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×