somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নো ইন্টারনেট

০১ লা মার্চ, ২০২২ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী ভার্সিটির এক ভাইয়ের সাথে কথা বলছিলাম ।
- ভাই ইন্টারনেট না থাকলে অনেক ভালো হতো '
অবুঝের মতো কথা বলে ফেলে অনার্স পড়ুয়াটা । সম্প্রতি ওই ভার্সিটির এক টিচারের ফেসবুক স্টোরিতে শেয়ার হয়ে গেছে ফোনে রাখা প্রশ্নপত্র । ভুলক্রমে হয়েছে । তিনি আবার আরেকজন টিচারের বিরুদ্ধে প্রশ্নফাসের অভিযোগ এনেছেন । সেখানে যে খেলা চলছে তাতে জোর করে অন্তভুক্ত হয়ে শিক্ষার্থীরা দোষ না বুঝেই অবুঝের মতো দোষী বানাচ্ছে আন্তজালকে । দোষী অবশ্যই ইন্টারনেট তবে এই আন্তজাল নয় । তাকে বলি,
ভাই তোমরাই নাকি সিলেটের ভার্সিটিতে নেটের স্পিড নিয়ে তুলকালাম কান্ড বাধিয়েছিলে !

এই যুদ্ধকালীন সময়ে জালের যোগাযোগ না পেয়ে চমকে উঠি । সকাল সকাল ভাগ্নে ঘুম জাগিয়ে তুলেছে । একটু পর তার অনলাইনে ক্লাস । রাউটারে চোখ রাখি । হলুদ সবুজ বাতিরা টিপ টিপ করছে । কোথাও লালবাতি নেই , সব ঠিকঠাকই মনে হচ্ছে । পরমানু বোমা ফুটল নাতো ! নেট বন্ধ হয়ে যাবার লেটেস্ট কারণ হতে পারে । এসএসসি এইচএসসি পরীক্ষার দেরী আছে । তখন নেট স্লো থাকবে সকালে । এমনটা সরকারী নিয়ম ছিলো করোনার আগে । দ্রুত টিভির সামনে যাই বিটিভি সিএনএন যমুনা নিউজ দেখি । কোনো সমস্যা নেই ।
নেট সার্ভিস প্রভাইডারকে ফোন দিব ভাবি , দেখি নেট ঠিক হয়ে গেছে । সকালে জুম ক্লাস শুরু হবার সময় প্রায় দিনই এমন হবে । ক্লাস চলাকালীন সময়েও হবে । প্রভাইডার বলে সকালের দিকে নেটে চাপ বেশি থাকে , কয়দিন পর আর অনলাইন ক্লাস হবে না তখন ঠিকঠাক থাকবে । আমি তো মাঝে মাঝেই পাই বললে বেয়ারা প্রভাইডার বলে টুকটাক সমস্যা থাকবেই, চালালে চালান না চালালে ......

নেটের ব্যবসা পাড়া মহল্লা ভিত্তিক হয়ে গেছে । নিজের এলাকায় অন্য কেউ নেই । এক এলাকায় দু তিনজন গর্বিত সার্ভিস প্রভাইডার । বাড়ি প্রতি ভাগাভাগি। ছোট্ট শহরটায় দুইটা ব্যবসা জমজমাট। তাদের একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র । মানুষের নেট খুব জরুরি, মাদকদ্রব্যে আসক্ত হবার পর নেশা ছাড়ানো জরুরি । ফেসবুক ,ইউটুব ,গুগলে ,পাবজিতে আলাদা ক্যাশ সার্ভার জরুরী । খুব সাধারণ ইন্টারনেটের ব্যবহার উপযোগীতা করা , স্পিড ব্যাপারগুলো বিদ্যুত থাম্বায় জড়ানো পেচানো গচ্ছিত কেবলের সাথে জড়িয়ে পেচিয়ে গেছে । সেই থাম্বার নিচ দিয়ে হাটতে ভয় হয় ।

মোবাইলে নেটে খুব বেশি সমস্যা নেই । টাকা থাকলে ইন্টারনেট ৫ জি । যার নেই তাদের অনলাইন জুম ক্লাসে পাওয়া যাবে না । তারা ফেসবুকে সময় দেয় না , ইউটুবে তামিল মুভি দেখেনা , অনলাইন লুডু খেলে পাবজি খেলা পোষায় না । এরা সাধারণ মানুষ , এরা আন্তজালে মোড়ানো কোনো ভার্সিটির টিচার হতে পারবে না । এরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়বে ।

রাজশাহী ভার্সিটিতে পড়ুয়া ভাইটিকে উপদেশ দেয়া শেষ করি । বেচারা নিজেকে সৌভাগ্যবান মনে করে ফেলেছে । সৌভাগ্যবান মনে ভার্সিটির আন্তজাল নিয়ে উথাল পাতাল !
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২২ রাত ১১:৩৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×