somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোজ্যতেলের দাম বাড়লেও অন্য শহরে কিছুই আসে যায় না ।

০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোজ্যতেলের তেলেসমতি শুরু হয়ে গিয়েছে । গতকাল থেকে বাজারে তেল নাই । আবার এই আছে এই নাই । তাও আমি চেষ্টা করছি গুজব না ছড়ানোর । আপনারাও গুজবে কান দেবেন না । এক লিটারে ২৫০/৩০০ টাকা হয়ে যেতে পারে কিন্তু । সেই যে পিয়াজ কাহিনীর মতো । তখন গুজব ছড়িয়েছিল ভারত থেকে পেয়াজ না পাওয়ায় । জীবনে আর পেয়াজ খাওয়া হবেনা ভেবে বেশি দামে আমিও পেয়াজ খেয়ে নিয়েছিলাম ।

আমাকে কিছু বলার আগে, গুজব রটনাকারী বলার আগে বাজার ঘুরে আসুন । বুজবেন । তবে আমার মনে হয় ঢাকায় বাজার ঠিকঠাক থাকে । ঢাকায় দুই প্রকার মানুষ থাকে ধনী আর গরীব । ধনীদের টাকা আছে তেল কেনার , গরীবরা ন্যায্য মূল্যের ট্রাকের তেল কেনে । ঝামেলায় আছে চার বিগ সিটির (ঢাকা, চট্টগ্রাম , সিলেট ,নারায়ণগঞ্জ ) বাহিরের মানুষ । এদের ঝামেলা কারো দেখার টাইম নাই । এই স্মল সিটির মানুষের জন্য ন্যায্যমূল্যের পণ্যের কোনো ট্রাক আসে না , সারাদিন রাস্তায় ধুলো উড়লেও কোনো খবরে আসে না । শুধু পণ্য ঢাকার দামে কিনে খেতে হয় । কিন্তু সরকারী চাকুরী বাদে বেতন আপনাকে ঢাকার মতো দেয়া হবে না । সরকারী চাকুরী করলেও ঘুষও ঢাকার মতো পাবেন না। বিদ্যুত বিল পানি বিল গ্যাস সিলিন্ডার বাস সিএনজী ভাড়া প্রায় একই , এমনকি রিক্সা ভাড়াও সেই মেগাসিটির মতো হয়ে যাচ্ছে। ঢাকায় মিনিমাম ২০ টাকা , এ শহরে আপাতত ১৫ টাকা ।

আর কয়েকটা দিন পরে বাজারে টমেটো শশা থাকবেনা । ঢাকায় ঠিকই পাবেন । নেটের লাইনে ১০০০ টাকায় ২০ /৩০ এম বি পি এস স্পিড ঢাকায় পাবেন । এখানে ওই একই নোটের বিনিময়ে পাবেন সর্বোচ্চ ৩/৫ এম বি পি এস স্পিড । চাল এখানেই উত্পাদন হবে , ঢাকায় নিয়ে যাবার খরচও হবে, তারপরেও ঢাকার দামেই আমাদের চাল কিনে খেতে হবে । এভাবেই ডিম দুধ পোল্ট্রি সবশেষে মাছ ও !

বলতে পারেন সবজি ইত্যাদি ফ্রেশ পাওয়া যায় । পাবেন, তবে আপনাকে সকাল সকাল বাজারে যেতেই হবে । প্রতিদিন সকালে বাজারে যেতে হবে । তবে দাম কিন্তু মেগা সিটির ফ্রেশ পণ্যের মতোই। এটাও কমে যাচ্ছে। ভোরের ঢাকাগামী সাধারণ বাস দামী বাসের মাথায় ফ্রেশ সবজির বহর দেখেছি । পাচ ছয় ঘন্টায় ঢাকায় পৌছেও তারা ফ্রেশ থাকে ।

হয়তো তেলের দাম বাড়বে কিন্তু কমবে না। ছোট শহরে থেকে গুজব ছড়ানোর দায় নিতে পারবো না । বিশেষ করে জিয়াউর রহমানের জন্মস্থানের শহরে বসবাস করে এইসব ঝামেলায় জড়ানোর ইচ্ছে সাহস কোনটাই নেই । করতোয়া , যমুনার তীরের এই বসতির মানুষরা গত ১৪ বছর অনিচ্ছাকৃত এক অভিশাপের আগুনে পুড়ছে । আবার বন্যায় ভাসবে , শীতে কেপেছে ।

বিকেলের বাজারে মুদিদোকানি দুই লিটার সয়াবিন তেলের বোতলের সাথে দুইটা ভিম বারের টাকা নিয়ে , ভিমবার হাতে ধরিয়ে দিয়ে আগামীকাল খুব খুব সকালে তেল নিয়ে যেতে বলেছে ।

রাত ভোর হলেই চুপ চুপ করে আমার ভাগ্যের তেল আনতে যাচ্ছি , আর আপনি ?

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×