গানস অফ নাভারনের পুরো সময়টা অন্ধকারে
বুক শেলফ ভর্তি স্মৃতি কলরব তুলছে
আমি একটু সময় ধরব বলে দুঃসময়ে সাতরাচ্ছিলাম
যমুনার পার ঘেষে ঘুমিয়ে পরেছে যে গ্রাম
দুরে তার টিমটিমে আলো জানান দিচ্ছে ;
জেগে আছে এখন ও কেউ কেউ,
আমরা একটা তারা হয়ে টুপ করে নেমে গিয়ে
একটু হেটে যাই ; হিজলের পাশ দিয়ে
যে কাঁচা পথ মিশে গেছে জোনাকি বাগানে
লেবু ফুলের গ্রানে বুকে শিরশিরে শৈশব।
একটা একটা শব্দ খুড়ে প্রুল সোলজার হয়ে যাই
ভেসে ভেসে আরো কতটা পথ যাই খামখেয়ালীতে
তারপর বিরান নিস্তব্ধতা জুড়ে শুধুই আমিত্তহীন আমি
কত প্রগার নিখাদ প্রতিশ্রুতির আস্ফালন এই মানব জীবন !
ভেবে ভেবে ছাই,উড়ে যাই,পোড়া চাদের আলোয়
কোয়ান্টাম শুন্যতার কাছাকাছি কোথাও আমি তুমি আমরা
আমাদের অতীত প্রজন্ম ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

