কারো কারো প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে সার্কাস বনে গেছি
থুতু মেরে ফেলে দিয়েছে যা তাই চেটে খেয়েছি
বিগলিত হেসেছি, নিঃশব্দে কেশে কফ চালান করে দিয়েছি পেটে
আয়নাবাজির খেলায় হেরেছি ইচ্ছে করেই বারংবার
ভেবেছি যদি অনুসূচনা আসে কদাচ তোর কদাকার মনে
কিন্তু হায়, বন্য শুকর কাদায় ফিরে যায় ঘোঁতঘোঁত শব্দে!
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




