চেয়েছি তারে যত নিবিড় করে,
পেয়েছি তারে ততো আপন ঘরে।
হেলায় কি হারাবো এমন আপনারে
গুপ্ত কি লভে তব বারেবারে।
দেখেছি অনেকে পাইয়াও হারায়,
আশা হারায়ে নিরাশার পথ মাড়ায়
চাইনা হতে তেমন কেহ,
সইতে নারি জ্বালা দহন প্রিয়।
তোমা হতে যবে তোমারে পেয়েছি
ভেবে দেখি বৃথাই নিজেতে খুঁজেছি,
এমন আলো ভুবন মোহিনী
খুঁজেছি কত বৃথা রজনী-যামিনী।
তাই আজিকে করিলাম এ পন,
যতদিন রবে জীবন যৌবন-
রাখিবো করিয়া বুকের ধন
যেমন পর্বত শিখরে রডোডেনড্রন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


