দুইজন টেরোরিস্ট বার এ বইসা আলোচনা করতাছে।
বারটেন্ডার পাশ থিকা শুইনা জিজ্ঞাসা করলো "আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন?"
টেরোরিস্টদের একজন উত্তর দিলো "আমরা পরিকল্পনা করছি যে
আমরা আগামী সপ্তাহে ১৫ হাজার মানুষ আর একটা গাধা মারবো। "
বারটেন্ডার বললো "কেন কেন? গাধা মারবেন কেন?"
তখন এক টেরোরিস্ট অন্যজনকে বললো "দেখছিস ১৫ হাজার মানুষের ব্যাপারে কারো চিন্তা নাই। "

আফগানিস্তান, আলজেরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো, ইথিওপিয়া, ইন্ডিয়া, ইরাক,
ইস্রায়েল, লিবিয়া, মালয়েশিয়া, মালি, মোজাম্বিক, মায়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, রাশিয়া,
সোমালিয়া, সুদান, সিরিয়া, থাইল্যান্ড, টার্কি, উগান্ডা, ইউক্রেইন্ আরো সব দেশে আজ ও যুদ্ধ চলছে, প্রতিদিন মানুষ মরছে।
আমার কাছে সব যুদ্ধই বড় বাজেট এর সন্ত্রাসী কার্যক্রম।
দাবি আদায়, সংগ্রাম, শ্রেণী বিভক্তি, শোষণ, মশাল মিছিল, শান্তি রক্ষা এইসব, সব যুদ্ধের অজুহাত মাত্র।
মানুষের মৃত্যু মানব জাতির জন্য শান্তি আনতে পারে না।
কত হাজারে মানুষ মরছে প্রতিদিন যুদ্ধে,
আমাদের দায় নেই খবর রাখার।
আমরা ভাবছি গাধা কেন মরবে?
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




