তার চেয়ে আকাশ না থামুক সমতলে অথবা
নিঃছিদ্র জলরাশির অস্তাচল অভিমুখী ;
যদিওবা তাই ভেবে আরো বিগত রাতের তারারা বিপথগামী
নিলাচলে অথবা নিকশ মেঘাশায় না হোক,
হোক সাদা কিংবা ধুসর অথবা পাণ্ডুর ;
যে রঙ যেমন খুশি নিয়ে থাকনা
অস্পর্শী প্রনোদনায় ভাসুক বিভাবরী সম
অসম অতলে পাতালে নৃতালে বাজুক ;
বৃন্তস্পর্শী মাতালী উন্মাদনায়
আরো রাতের জঠরে বিলীন হোক না
তাতে না থাকুক উপতারাদের উত্তরাধিকারীরা ;
সাজুক ঘোর কৃষ্ণ লাগা ঘোরে
তবু এমন সব রাতে ঘাস থেকে উঠে আসে
যে মাটি চেরা শেকড়, আমাকে চেয়ে
কমলালেবুর কানে ফিসফিসিয়ে বলে যায়
সেইসব আকাশের মাটি ছোঁয়া ভোর।।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




