তুষার ঝরে গেছে পাতার তরে-
তাহারা গেছে আরো
কতদুর ভেবে ভেবে আপেলের বনে
রসে ভরে গেছে
নেমে আসা শিশিরের মিছিলে;
তবু তুষার ঝরে ঝরে
পাতারা গেছে মরে, বসন্তের তরে-
তারা আর আসেনাকো এমনো রাতে
যে রাতে শকুনেরা ঘুমিয়ে গেছে
শিশিরে মোরা বাতাসি আগুনের গানে।
অদ্ভুত সব আলো নেমে এলে
আধারো না ঘুমিয়ে জেগে থাকে-
জেগে থাকে কয়টি তারা নক্ষত্রের পাশে
উকি দিয়ে, কি এক হতাশায়
শুকতারা ঘুমিয়ে গেছে শকুনের সাথে ভোরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




