এমন জীবন কি আছে?
আশেপাশে?
যে জীবনে আমি
মুদি দোকানের ক্যাশিয়ার ন
যে জীবন ছাব্বিশে আইসা
রকষ্টার হইয়া গেছে,
যে জীবনে সে দেশ- বিদেশ
গান করি বেড়ায়-
অথবা এমন কোন জীবন
যে জীবনে- আমি ষোল বছর বয়সে
আম্মার পছন্দ করা মেয়েরে
বিয়ে কইরা তিন বাচ্চার বাপ।
অমন জীবন থাকবারই পারে,
প্যারালাল;
যে জীবনে আমি
এইসবের কিছুই না ;
ছোট মামার সাথে মাঠে
ধান রুই, বাছুর বান্ধি রাখি,
যেন মামি দুধ দোয়ানের সময়
বাটে মুখ না দেয়,
সাঝের কালে হাস খোয়ারে ঢুকাই -
অথবা অন্য কোন এইসব
ভাইবা নেয়া জীবনে বইসা কি
আমি এই মুদি দোকানের ক্যাশিয়াররে
হিংসা করতে আছি?
অসম্ভব কিছু না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



