ভুলে যেতে বললেই -
আমি ভুলে যাবো প্রশ্নহীন,
প্রত্যাখ্যান করো- অন্য বুকে রাখবো মাথা
আমি এমনি,
প্রত্যাখ্যানে আমার চোখে জল আসে না আর
প্রস্থানে যে কষ্ট তার অঙ্গার আগুনে পুড়ে
আমি দুর্বিনীত আজ
বিরান জলাভূমিতে যে পাখি ডেকে যায়
আমি তার ছায়ায় মৃত ঘাসের মতো জেগে রই
ডেকে গেছে মৃত্যু এতো নীরবে
বুকের গভীরে কেটে গেছে দাগ আদরে
তাই প্রিয়ার নরম আঙ্গুল এ শক্ত হাতে
আজকাল বড্ডো বেমানান লাগে,
প্লটোনিক সম্পর্কের ব্যবচ্ছেদ শেষে
যে কঙ্কাল পরে আছে তাকে কি তবু ভালোবাসা বলা চলে ?
তুমি ঘুমিয়ে গেলেই আমি ফিরে যাবো
ভুলে যেতে বললেই ভুলে যাবো মুখে নিয়ে হাসি
প্রত্যাখ্যান করো তবু তোমাকেই ভালোবাসি !
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




