আমরা শুধুই ভেসে যেতে চেয়েছি স্রোতে
যেভাবে ভেসে যায়— অতীত,
স্মৃতির সাথে প্রতারণা করে,
আমরা শুধুই চেয়েছি এভাবেই মরে যেতে
—একটু একটু অবহেলায়-অনুযুগে পরমানুতে —মিশে যেতে
চেয়েছি স্বার্থপরের মত ;
যেমন নিজের প্রয়োজনে —সূর্য যায় আসে প্রাতে প্রভাতে
আমরা চেয়েছি শুধু আমাতেই আমাকে
আমিত্বে আমরা সুধুই ভেসেছি করেছি— অভিনয়ে প্রনয়ে
একাকিত্বে খুজেছি বিফল তোমাকে আমাতে
তুমি আমি চেয়েছি — আরো একটু সুর্যরাত রোদ্র-ভোর
আসুক বৃষ্টির মত অস্পৃস্য জোত্স্না সুখ !
এভাবেও বাঁচে ভালবাসা !
এ তো শুধুই কাছে থাকার বাহানা
সুনয়না—
ভালো তো কেও বাসে না
না তুমিও না- আমিও না !!
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




